চাঁচলে শুভেন্দুকে জনসভা করতে একাধিক শর্ত বেঁধে দিল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি,চাঁচলে: মালদার চাঁচলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২ জানুয়ারি চাঁচলের কলম বাগানে সভা করতে যাবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।সভা করার অনুমতি চেয়ে বিজেপি নেতৃত্বের তরফে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করা হয়। বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর এজলাসে মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত সভা করার অনুমতি দিলেও বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, দুপুর ১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত মোট দুই ঘণ্টা সভা করা যাবে। সভায় ৯ হাজারের বেশি মানুষের জমায়েত করা যাবে না। এছাড়াও ৭০টির বেশি লাউডস্পিকার ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিয়েছে আদালত। সভাস্থলে শান্তিশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পুলিশ প্রশাসনকেই নিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকোর্টের এই নির্দেশে বিজেপি নেতৃত্ব স্বস্তি প্রকাশ করেছে। ইতিমধ্যে মালদার চাঁচলের(Chachal) কলম বাগানে মঞ্চ তৈরি প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। শুভেন্দু অধিকারীকে সভা করতে না দেওয়ার ষড়যন্ত্র করেছিল তৃণমূল। তৃণমূলের গালে থাপ্পড় পড়েছে বলে কটাক্ষ জেলা বিজেপি নেতৃত্বর। শুভেন্দু এলাকা অশান্ত করতে আসছে। বিভাজনের রাজনীতি করবে। পাল্টা বিজেপিকে তোপ দাগিয়েছে তৃণমূল।অন্যদিকে, সভাকে কেন্দ্র করে চাঁচল ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শুরু করেছে পুলিশ প্রশাসন। লাগানো হচ্ছে অতিরিক্ত ক্লোজ সার্কিট ক্যামেরা। থাকবে পুলিশের অতিরিক্ত ফোর্স।ইতিমধ্যে শুভেন্দুর এই সভাকে কেন্দ্র করে বিজেপি’র নেতা – কর্মীদের মধ্যে চরম উদ্দীপনা দেখা দিয়েছে। জোর কদমে চলছে মঞ্চ বাঁধার কাজ।

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের