পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি:   পুজোর ঢাকে কাঠি পড়তে আর বেশি দেরি নেই। শুরু হয়ে গিয়েছে বাংলায় উৎসবের মরশুম। দুর্গাপুজোর আগে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করল অর্থ দপ্তর।  রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বড় অঙ্কের টাকা।  কিন্তু শুধু অগ্রিম বেতন নয় আরও একাধিক ঘোষণা করেছে রাজ্য সরকার। বেতন, পেনশন থেকে শুরু করে বর্ধিত ডিএ-ডিআর, পুজোর আগে একসঙ্গে একাধিক পাওনা মেটানোর প্রস্তুতি শুরু হয়েছে। অর্থ দফতরের নির্দেশিকায় ঠিক কী বলা হয়েছে? কারা পাবেন এই সুবিধা?  জেনে নিন।   

২৩ সেপ্টেম্বর জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, সরকারি কর্মীদের পাশাপাশি আগামী ১৫ অক্টোবর  পেনশন  দেওয়া হবে। শুধু বেতন বা পেনশন নয়, মজুরি, স্টাইপেন্ড, সম্মানিক এবং অন্যান্য পারিশ্রমিকের ক্ষেত্রেও ১৫ অক্টোবরের মধ্যে টাকা দেওয়ার নির্দেশ রয়েছে।  এর পাশাপাশি, যে সমস্ত দফতরের কর্মীরা বর্ধিত ২০ শতাংশ ডিএ এবং ডিআর পাওয়ার যোগ্য, তাঁদের ক্ষেত্রেও বড় সুবিধার কথা জানানো হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, তাঁদের বেতন ও পেনশনের সঙ্গে প্রাপ্য ডিএ এবং ডিআর-ও ১৫ অক্টোবর দেওয়া হবে। ফলে পুজোর আগে সংশ্লিষ্ট কর্মী ও পেনশনভোগীদের অ্যাকাউন্টে একসঙ্গে একাধিক পাওনা জমা পড়ার সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন: কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

টাকা দেওয়ার প্রক্রিয়ায় যাতে কোনও দেরি না হয়, সেই বিষয়েও আগাম ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ প্রদান নিশ্চিত করতে সংশ্লিষ্ট আধিকারিকদের ট্রেজারিতে প্রয়োজনীয় বিল আগে থেকেই জমা দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ  দফতর।  অর্থাৎ, পুজোর বাজার শুরুর আগেই রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের হাতে পৌঁছে যেতে পারে তাঁদের প্রাপ্য টাকা। এতেই দ্বিগুণ হয়ে উঠবে পুজোর আনন্দ। 

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সামান্য কথার খেলাপের ‘শাস্তি’, মেয়েকে পিটিয়ে খুন করল মদ্যপ বাবা, হাড়হিম ঘটনা খড়িবাড়িতে

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক