কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের দায়ের করা মামলায় বিপাকে পড়লেন দলবদলু কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁদের সাংসদ পদ খারিজ হবে কিনা সেই বিষয়ে আর বেশি সময় দিতে রাজি নয় সুপ্রিম কোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। একই সঙ্গে দলবদলু এনসিপিআই সাংসদ কাকলি-সুদীপদেরও চার সপ্তাহের মধ্যে নিজেদের সিদ্ধান্ত জানাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। অধ্যক্ষের সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টের নজর থাকবে বলেও জানিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি। তৃণমূল কংগ্রেস ছেড়ে অখ্যাত এনসিপিআই দলে যোগ দিয়েছিলেন কাকলি, সুদীপ, সায়নী ঘোষ সহ কুড়ি জন সাংসদ। তাঁদের সাংসদ পদ কেন খারিজ হবে না সেই দাবি তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেই মামলারই আজ, বুধবার শুনানি ছিল শীর্ষ আদালতে।

আরও পডুন: পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপনে চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ পুজো উদ্যোক্তাদের

শুনানি পর্বে প্রধান বিচারপতি সূর্য কান্ত, সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বলেন, ‘অধ্যক্ষের সঙ্গে কথা বলে সময়সীমা জানুন, কতদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।’ সলিসিটর জেনারেল জানান, ‘অধ্যক্ষ স্বতন্ত্র সাংবিধানিক প্রতিষ্ঠান। তার কাজে সুপ্রিম কোর্টের মত আরেকটি সাংবিধানিক সংস্থার নজরদারি কাম্য নয়।’ অপরদিকে, অভিষেকের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, NCPI-কে বারবার সময় দেওয়া হচ্ছে, আগের দিনও কোর্ট বলেছিলাম, অধ্যক্ষ এই বিষয়ে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিক। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ সম্মান দেওয়া হয়নি। আদালতের ইচ্ছাকে সম্মান করা অধ্যক্ষেরও উচিত।’ উত্তরে প্রধান বিচারপতি সূর্য কান্তের পর্যবেক্ষণ, ‘আমরা এখনই নির্দেশ দেব না। তবে দেখতে চাইছি অধ্যক্ষ কী কী পদক্ষেপ করছেন এই বিষয়ে। এরপর কোর্ট বলেছে কত দিনের মধ্যে তোমরা উত্তর দেবে? ওরা চার সপ্তাহ সময় চেয়েছে।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক