কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়ার জঙ্গলমহল এলাকার কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা পৌঁছে দিল পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী কল্যাণ দফতর। পুরুলিয়া শহরের আদিবাসী কল্যাণ দফতরের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে এই আর্থিক সহায়তার চেক আজ, বৃহস্পতিবার তুলে দেন আদিবাসী কল্যাণ দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। ​সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় এদিন মোট ৫৫ জন উপভোক্তাকে মোট ৫১ লক্ষ ৯ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে ​৪৭ জনকে দেওয়া হয়েছে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য। ​৩ জনকে দেওয়া হয়েছে ৫৩ হাজার টাকা করে ও​ ৫ জনকে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য।

আরও পডুন: ‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

এদিন এই ​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার জেলাশাসক কোন্থম সুধীর, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বলরামপুরের বিধায়ক জলধর মাহাতো, মানবাজারের বিধায়িকা ময়না মুর্মু সহ আধিকারিকরা। চেক বিতরণের পূর্বে আদিবাসী জনজাতির সামগ্রিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জেলাশাসক ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ পর্যালোচনা বৈঠক করেন মন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানান, ‘সরকার সর্বদা আদিবাসীদের পাশে রয়েছে।’ বনজ সম্পদ নিয়ে গুজরাত সরকারের সঙ্গে হওয়া সমঝোতা চুক্তির (MoU) উল্লেখ করে তিনি বলেন, ‘কেবল কেন্দু পাতা নয়, বাবুই ঘাস, শাল বীজ, শাল পাতা ও লাক্ষ্মা সংগ্রহের মতো বনজ দ্রব্যের উপর নির্ভরশীল জীবিকাধারীদেরও দ্রুত সামাজিক সুরক্ষার আওতায় আনা হবে।’ ​পাশাপাশি তিনি উল্লেখ করেন, ‘২০২৩ সাল থেকে অকেজো হয়ে পড়ে থাকা ‘ল্যাম্পস’ (LAMPS – Large Sized Multipurpose Cooperative Society) বা বৃহদাকার আদিবাসী বহুমুখী সমবায় সমিতিগুলিকে দ্রুত সক্রিয় করা হবে। আগামী নভেম্বর মাসের মধ্যেই নির্বাচন সম্পন্ন করে নতুন পরিচালন সমিতি (বডি) গঠন করা হবে।’ এদিন এমনটাই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর