স্বরূপনগরে SIR ফর্ম ফিলাপ করেছেন, কিন্তু জীবিত থাকা সত্ত্বেও খসড়া তালিকায় নিখোঁজ গৃহবধু

Share:

নিজস্ব প্রতিনিধি,স্বরূপনগর: বিএলও’র কাছে SIR ফর্ম ফিলাপ করল জীবিত । অথচ খসড়া তালিকায় প্রকাশ হওয়ার পর দেখা যাচ্ছে সে নিখোঁজ। আতঙ্কে গৃহবধূ ও তার পরিবার। সীমান্তে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন টুম্পা দাস(Tumpa Das) সহ তার ছেলেমেয়েরা। অথচ খসড়া তালিকায় নিখোঁজের তালিকায় তার নাম। ডাক পেলেন না সংশোধনে। আজব এসআইআর প্রক্রিয়া ।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারী দাসপাড়ার ১০৩ নম্বর বুথের ঘটনা। টুম্পা দাস ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত একাধিকবার ভোট দিয়েছেন।

বিএলও বাড়িতে গেলে তিনি এসআইআর(SIR) ফর্ম ফিলাপ করেছেন । নির্বাচন কমিশনের খসড়া তালিকা বেরোতেই দেখা যায় নাম আছে। পাশে লেখা রয়েছে নিখোঁজ। দিব্যি টুম্পা ছেলে-মেয়েকে নিয়ে বাড়িতেই রয়েছেন । টুম্পার স্বামী রাজীব দাস বলেন, সঠিক নথিপত্র দিয়ে আমরা ফর্ম ফিলাপ করলাম। তারপরও নাম আসলো না। নিখোঁজ এর তালিকায় তার নাম। এটা নির্বাচন কমিশনের ভুল । এমনকি তাদেরকে সংশোধনীতে ডাকা হয়নি। এই নিয়ে রীতিমতো আতঙ্কিত দাস পরিবার। তার পরবর্তী প্রজন্ম আতঙ্কিত ।এমনকি সংশোধনীতে বিএলও ডাকেন নি।

এই নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি জিয়াউর মোল্লা। তিনি বলেন, SIR ফর্ম ফিলাপ করেছেন। তারপরেও বাদ পড়েছেন। আমরা হতে দেব না। অবিলম্বে এটা কমিশনকে দেখতে হবে। যাতে তিনি পুনরায় ভারতীয় নাগরিকত্ব ভোটাধিকার পায়। বিএলও(BLO) গোলাপ রসূল মন্ডল বলেন, আমার বুথের সাতজনের উপযুক্ত নাম ঠিকানা পাইনি। কিন্তু ওনার নাম পরিচয় পাওয়া গেছে। আমি ফর্ম ফিলাপ করেছিলাম। কি করে এটা হল বুঝতে পারছিনা। বিডিও কে লিখিতভাবে জানিয়েছি।

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের