নাবালিকাকে বিয়ে করে সহবাস করার অভিযোগে গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি,স্বরূপনগর: নাবালিকাকে বিয়ের পরে সহবাস করে শারীরিক সম্পর্ক তৈরি করার অভিযোগে গ্রেফতার এক যুবক। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের স্বরূপনগর থানার চারঘাট গ্রাম পঞ্চায়েতের দামহাটি (Damhati)এলাকার বাসিন্দা বছর ৩২ এর পেশায় ভিন দেশের পরিযায়ী শ্রমিক শারিফুল মন্ডল। বেশ কয়েক মাস আগে উত্তর ২৪ পরগণার অশোকনগর থানা(Asoknagar P.S.) এলাকার এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত ১০ দিন আগে সাড়ে ১৫ বছরের ওই নাবালিকাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে ঐ যুবক।

সেই কথা নাবালিকার বাবা-মা জানতে পারলে তারা স্বরূপনগর থানায়(Swarupnagar P.S.) অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে শারিফুল মন্ডলকে (Sariful Mondal) গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশ। ধৃতকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে (Bashirhat Court) পেশ করা হয়। নাবালিকাকে বিবাহের পাশাপাশি তার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক স্থাপন এবং ধর্ষণের অভিযোগ এনেছে পুলিশ। ওই নাবালিকার মেডিকেল টেস্ট করাচ্ছে পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নাবালিকার বয়ান আদালতের রেকর্ড করাচ্ছে পুলিশ। ওই যুবককে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ।নাবালিকাকে বিবাহ এবং তার সাথে সহবাস করা ভারতীয় আইনে অপরাধ। কিন্তু ওই পরিযায়ী শ্রমিক সেই দুটি অপরাধ করার ক্ষেত্রে কোনো রকম সংযম বোধ দেখায় নি। তাই তার বাবা মা নিজেই আইনের দ্বারস্থ হয়ে ছেলের এই অন্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন। প্রশাসন এই বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। ওই পরিযায়ী শ্রমিকের বাবা-মার বয়ান ও রেকর্ড করেছে পুলিশ।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর