৪৮ ঘণ্টায় উদ্ধার বুলা চৌধুরীর ‘পদ্মশ্রী’ পদক-সহ অন্যান্য পুরস্কার

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তরপাড়া : চুরি যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই উদ্ধার সাঁতারু বুলা চৌধুরীর পদ্মশ্রী। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ধৃত ব্যক্তি একজন ফেরিওয়ালা বলে জানা গিয়েছে। পদ্মশ্রী সহ আরও একাধিক পুরস্কার উদ্ধার করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। চন্দননগর কমিশনারেটের সঙ্গে যৌথভাবে তদন্ত চালিয়েছে সিআইডি। তারপরেই উদ্ধার করা হয়েছে পদ্মশ্রী সহ পুরস্কার। অধিকাংশ পদকই উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, সিসিটিভি খতিয়ে দেখে, পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতে এক ফেরিওয়ালাকে গ্রেফতার করা হয়েছে। ওই এলাকায় ফেরি করে বেড়াতেন তিনি। বাড়ি ফাঁকা থাকায় সেই সুযোগ নিয়ে চুরি করা হয়েছে। তবে এই ঘটনায় আরও কেউ যুক্ত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। তাদের খোঁজে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা গিয়েছে, পদ্মশ্রীজয়ী প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। শুক্রবার ঘটনাটি প্রকাশ্যে আসে। তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বুলা চৌধুরী নিজেই জানিয়েছেন, তাঁর পদ্মশ্রী স্মারক চুরি হয়ে গিয়েছে। প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটরের আদিবাড়ির চুরির ঘট্টয়ায় তদন্ত শুরু করেছিল রাজ্য পুলিশের সিআইডি ফরেন্সিক টিম।  হিন্দমোটরের দেবাইপুকুর রোডে অবস্থিত বুলা চৌধুরীর আদি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বর্তমানে এই বাড়িতে বুলা চৌধুরী বা তাঁর পরিবার কেউই থাকেন না। ফলে অধিকাংশ সময়ে বাড়ি ফাঁকাই থাকে। সেই ফাঁকা থাকার সুযোগেই এই চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ঘটনায় উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে শনিবারই দলবল নিয়ে বুলা চৌধুরীর বাড়িতে গিয়েছিলেন উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যাল। তারপরেই মিলেছে সফলতা। চুরির ঘটনায় এর ফেরিওয়ালাকে গ্রেফতার করা হয়েছে।

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ