চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের ইডি দফতরে হাজিরা দিলেন তাপস মণ্ডল, ২১ কোটি নিয়ে খুললেন মুখ

নিজস্ব প্রতিনিধি: আবারও ইডি (ED) দফতরে হাজিরা দিলেন তাপস মণ্ডল (TAPAS MONDAL)। গতকালের পরে ফের আজ তাঁকে তলব করা হয়েছিল। এদিন প্রয়োজনীয় নথি নিয়ে হাজিরা দিলেন তিনি। শুধু তাই নয়, গতকালের পরে আজ আবারও ২১ কোটি টাকা নিয়ে মুখ খুললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (MANIK BHATTYACHARYA) ঘনিষ্ঠ তাপস মণ্ডল।

গতকাল তাঁকে ম্যারাথন জেরা করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, অফলাইনে রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থী প্রতি ৫০০ টাকা করে দিতে হত। সেই টাকা নিতে না কি মহিষবাথানে লোক পাঠাতেন মানিক ভট্টাচার্য।

আজ ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়ে তিনি বলেন, পর্ষদের নিয়ম অনুযায়ী ফিস দিতে হতো ৩০০ টাকা। লেট ফাইন আর অফলাইন মিলে ৫০০ টাকা করে দিতে হতো। এই নিয়ম পর্ষদের। তাঁর দাবি, প্রায় ২১ কোটি টাকার উপযুক্ত হিসেব তিনি দিতে পারবেন। শুধু তাই নয়, এদিন তিনি বলেন, অফলাইনের সমস্ত নথিও তিনি এনেছেন। অনেকের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে সুর বদলেছেন তাপস মণ্ডল।

অন্যদিকে, এদিন দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। জানা গিয়েছে, তাঁকে কেষ্টর দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে বসিয়ে মুখোমুখি জেরা করা হচ্ছে। তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলের সিএ মনীশ কোঠারিকেও।

আরও পড়ুন: ২০১৪ ও ২০১৭ সালের টেট অনুত্তীর্ণরা অংশ নিতে পারবেন নিয়োগ প্রক্রিয়ায়

 

 

Published by:

Share Link:

More Releted News:

বুথে যাওয়ার বাস না থাকায় ভোট কর্মীদের তুমুল বিক্ষোভ সিউড়ি DCRC’তে

বাংলায় দ্বিতীয় দফার ভোটে ১০২ বিজেপি প্রার্থীর নামে ফৌজদারি মামলা

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

‘একুশের চেয়ে ৫-১০টি আসন বেশি পাবে তৃণমূল’, ভোটপ্রচারে বড় বার্তা দেবের

বিধানসভা নির্বাচনে ১০ প্রার্থী নিরক্ষর, ৬৮ জন শুধু নিজের নাম লিখতে পারেন

ভোটের আগের দিন প্রচুর টাকা সহ বিজেপি প্রার্থীর ভাই গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ