তারকেশ্বরে রাতের অন্ধকারে পুকুর ভরাট রুখলেন কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি,তারকেশ্বর: প্রমোটার রাজ অব্যাহত হুগলী জেলার তারকেশ্বরে। রাতের অন্ধকারে বালি ফেলে পুকুর ভরাটের অভিযোগ। পুকুর ভরাট রুখলেন এলাকার কাউন্সিলার স্বপন সামন্ত।ঘটনা তারকেশ্বর পৌরসভার(Tarakeswar Municipality) আট নম্বর ওয়ার্ডের।এই ওয়ার্ডের সমস্ত বাড়ির জল নিকশী ব্যবস্থার মাধ্যম একমাত্র এই পুকুরে এসে জমা হয়।স্থানীয় বাসিন্দা ও এলাকার কাউন্সিলারের অভিযোগ ,পুকুরটি ভরাট করে প্রমোটিং করার করার চক্রান্ত করেছে বেশ কিছু অসাধু প্রমোটার।

তবে কারা এই পুকুর ভরাটের সাথে যুক্ত তা নিশ্চিত করে জানা যায়নি।কারণ যারা ভরাট করছিলেন এলাকার বাসিন্দারা জড়ো হতেই তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।বেআইনি ভাবে পুকুর ভরাট করে প্রমোটিং এর সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুরসভা ও ভূমি দপ্তরে অভিযোগ জানানো হবে বলে জানান ওই ওয়ার্ডের কাউন্সিলর(Councillor) স্বপন সামন্ত। স্থানীয় মানুষের অভিযোগ গত কয়েক দিন ধরে ওই পুকুরটিতে রাতের দিকে বহিরাগতদের আনাগোনা বেড়ে গিয়েছিল। শনিবার ভোররাতে বেশ কিছু দুষ্কৃতি ওই এলাকায় হঠাৎ এসে ভুটভুটি করে বালি ফেলতে শুরু করে পুকুরের জলে। এলাকার মানুষজন ঘুম থেকে উঠে সতর্ক হতেই তারা বাধা পেয়ে গা ঢাকা দেয়।

কিন্তু হঠাৎ পুকুরে ভোররাতে কে বা কারা বালি ফেলে এই ধরনের ঘটনা ঘটালো তার কোন আগাম খবর স্থানীয় কাউন্সিলের কাছে নেই বলে জানা গিয়েছে। পুকুরের ওই জমিটি কাদের এবং সেই জমি হস্তান্তর হয়েছে কিনা এইসব তথ্য জানতে কাউন্সিলর বিভিন্ন দপ্তরে দরবার করবেন বলে জানা গিয়েছে। এই বেআইনি ঘটনার পিছনে প্রোমোটার রাজ রয়েছে বলে মনে করছেন স্থানীয় মানুষজন।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর