দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আবাস যোজনা নিয়ে পদক্ষেপ নবান্নের, টাস্কফোর্স গড়ল পঞ্চায়েত দফতর

নিজস্ব প্রতিনিধি: আবাস যোজনার (ABAS YOJANA) কাজ দ্রুত ও স্বচ্ছ ভাবে করতে পরপর গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে নবান্ন (NABANNA)। দুর্নীতি রুখতে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য। এবার আরও তৎপর হয়েছে সরকার। পঞ্চায়েত দফতর গঠন করল টাস্কফোর্স।

শুক্রবার রাজ্য পঞ্চায়েত দফতর গঠন করল ৯ সদস্যের টাস্কফোর্স। জানা গিয়েছে, দলের নেতৃত্বে থাকবেন পঞ্চায়েত দফতরের সচিব। বিশেষ এই দল প্রকল্পের কাজ খতিয়ে দেখার পাশাপাশি খতিয়ে দেখবে সমস্ত অভিযোগ। নবান্ন সূত্রে খবর, প্রকল্পের কাজ কেমন চলছে তা দেখার জন্য জেলায় জেলায় যাবে টাস্কফোর্স। অন্যদিকে, বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন মহকুমাশাসকরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজ্য পঞ্চায়েত দফতর সমস্ত জেলাশাসকদের সতর্ক করেছে ‘আবাস যোজনা’ নিয়ে। সাফ নির্দেশ দেওয়া হয়েছে, জেলাশাসকের দফতরে কন্ট্রোলরুম চালু করতে হবে। শুধু তাই নয়, নির্দেশ দেওয়া হয়েছে, জেলাশাসক, মহকুমাশাসক এবং বিডিও অফিসে বাধ্যতামূলক ভাবে রাখতে হবে কমপ্লেন বক্স।

প্রসঙ্গত, সম্প্রতি গ্রামীণ আবাস যোজনার জন্য কেন্দ্রের কাছ থেকে ৮ হাজার ২০০ কোটি টাকা পেয়েছে রাজ্য সরকার। ১১ লক্ষ ৩৭ হাজার বাড়ি তৈরির জন্য ওই অর্থ বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রের অর্থ পাওয়ার পরে আবাস যোজনার কাজে যাতে অনিয়ম না হয় সে দিকে বিশেষ নজর দিয়েছে রাজ্য প্রশাসন। উপভোক্তাদের তালিকা তৈরির ক্ষেত্রে যেমন তিন ধাপে যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তেমনই বিশেষ পর্যবেক্ষক দলকেও নামানো হচ্ছে। ২১ জনের বিশেষ পর্যবেক্ষক দলে তিন জন আইএএস পদমর্যাদার আধিকারিক থাকছেন। পর্যবেক্ষক দল খতিয়ে দেখবে নবান্নের ঠিক করে দেওয়া ১৫ দফা গাইডলাইন আদৌ ঠিকঠাক ভাবে মানা হচ্ছে কি না।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

‘ওখানে পড়াশোনা নয়, অসভ্যতা শেখানো হয়’, যাদবপুর নিয়ে মোদির সুরে তাল মেলালেন দিলীপ

বাঁকুড়ায় ১৫০ ফুট গভীর খাদানে পড়ল ডাম্পার, ঘটনাস্থলেই মৃত্যু চালকের

ঙ্গলগঞ্জের নাম বদলে ‘হিলগঞ্জ’ করে দিলেন অমিত শাহ, প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস

আক্রা সন্তোষপুর বস্তিতে আগুন, ওভারহেডের তার পুড়ে ব্যাহত ট্রেন চলাচল

সল্টলেকের গোপন ডেরায় বিজেপির ভিন রাজ্যের লোকজন, সুজিত বসুর অভিযোগে অ্যাকশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ