চা–শিল্প নিয়ে কোনও ঘোষণা বাজেটে নেই, ক্ষোভ উগরে দিলেন ব্যবসায়ীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, রবিবার সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে ২০২৬–২৭ আর্থিক বছরের বাজেট ঘাটতির পরিমাণ ৪.৪ শতাংশ বলে লোকসভায় জানালেন নির্মলা সীতারামন। একইসঙ্গে ১ এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন বলে বাজেট পেশের সময় জানিয়ে দিলেন নির্মলা। এই আবহে নিরাশ বঙ্গবাসী। এর আগে ভোট পূর্ববর্তী বাজেটে কেন্দ্রীয় সরকার বিহারের ঝুলি ভরিয়ে দিয়েছিল। তাই বাংলার বিধানসভা নির্বাচনের আগেও বিশেষ আর্থিক প্যাকেজ পাবে বলে আশায় ছিল বঙ্গবাসী। কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কারণ এবারের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী পণ্য পরিবহণে পরিকাঠামো উন্নয়ন ছাড়া আর বিশেষ কিছুই ঘোষণা করেননি বাংলার জন্য। এককথায় কেন্দ্রের কাছে আবার ব্রাত্য বাংলা।

এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, ২০২৪ সালের জুলাই মাসে আয়কর আইন নিয়ে পর্যালোচনার কথা বলা হয়েছিল। ২০২৫ সালে নতুন আয়কর আইন ঘোষণা করা হয়। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন কার্যকর হচ্ছে। কিন্তু রেল করিডর ছাড়াও রাজ্যের বেশ কিছু ক্ষেত্রেই কেন্দ্রের নজর দেওয়া উচিত ছিল বলে মনে করেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় বাজেটে অন্যান্য রাজ্যের কাজু, নারকেল চাষ নিয়ে উল্লেখ থাকলেও উত্তরবঙ্গের চা–শিল্প বাঁচাতে বাজেটে কোনও কথা নেই। এতে চরম ক্ষুব্ধ চা–শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। ভারতের ৩৫ শতাংশ চা উত্তরবঙ্গে উৎপাদন হয়। কিন্তু সেই চা শিল্পের পুনর্গঠনের জন্য কেন্দ্রের কোনও ঘোষণাই নেই।

অন্যদিকে ভবিষ্যতের ভারত গড়তে মূলধনী খাতে ২০২৬–২৭ অর্থবর্ষে বরাদ্দ ১২.২ লক্ষ কোটি টাকা। ১৬তম ফিনান্স কমিশনের প্রস্তাবে মান্যতা দিয়ে মোট আয়ের ৪১ শতাংশ ফিরিয়ে দেওয়া হবে রাজ্যগুলিকেই। ২০২৬–২৭ অর্থবর্ষে রাজ্যগুলির জন্য বরাদ্দ ১.৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ বলে ঘোষণা নির্মলার। আর লগ্নিতে আগ্রহ বাড়াতে করদাতাদের জন্য ১৫জি এবং ১৫ এইচ নিয়ে ঘোষণা করেছেন তিনি। উত্তরবঙ্গের চা–বাগান মালিকরা অসন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘ইউরোপের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে ভারত। সুতরাং ইউরোপে অনেক বেশি চা রফতানির সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানে কেন্দ্রের উচিত ছিল, চা শিল্পের দিকে তাকানো, ভর্তুকি দেওয়া। কিন্তু সেসব কিছুই হল না। সুতরাং চা শিল্পকে উপেক্ষিত করছে মোদি সরকার।’

এছাড়া ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে দিশাহীন, মহিলা বিরোধী, কৃষক বিরোধী এবং বাংলাকে বঞ্চনা করা হয়েছে বলে তোপ দেগেছেন। তিনটি মাত্র বিষয় রয়েছে বাংলার জন্য। এক, হাইস্পিড রেল করিডর। দুই, ফ্রেট করিডর এবং তিন, দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়াল করিডর। সামনেই বিধানসভা নিন্বাচন। গতকাল অমিত শাহ উত্তরবঙ্গে পা রেখেই বলেছিলেন, এখান থেকেই সবচেয়ে ভোট পাবেন। তারপর আজ বাজেটে যা হল তাতে হতাশ উত্তরবঙ্গের চা ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিকরা। তবে এই নিয়ে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেন, ‘টি বোর্ডের মাধ্যমে চা বাগানের উন্নয়নে যা করার করছে কেন্দ্রীয় সরকার।’

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা