মমতার হস্তক্ষেপে কাটল জট, অস্থায়ী কর্মীদের বকেয়া বেতন মেটাচ্ছে চুঁচুড়া পুরসভা

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরেই চুঁচুড়া পুরসভায় তৈরি হয়েছিল অচলাবস্থা। বকেয়া বেতন মেটানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন পুরসভার অস্থায়ী কর্মীরা। তাঁদের কর্মবিরতির জেরে একাধিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন পুর এলাকার বাসিন্দারা। অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটলো সেই জট।  

শুক্রবার পুরপ্রধান, অস্থায়ী কর্মী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন বিধায়ক অসিত মজুমদার। বৈঠকের পর বিধায়ক জানান, মুখ্যমন্ত্রী উদ্যোগেই স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি (সুডা) আগামী বর্ষের অগ্রিম তিন কোটি টাকা পাঠিয়েছে। সেটা দিয়েই আপাতত বেতন মেটানো হবে কর্মীদের। বিধায়ক জানান, হুগলির চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মচারীদের মাসে বেতন দিতে দেড় কোটি টাকা খরচ হয়। অথচ বর্তমানে পুরসভার মাসিক আয় ৬০ থেকে ৭০ লক্ষ টাকা। বাকি টাকার সংস্থান করতে না পারায় এই সমস্যা তৈরি হয়েছিল।

এই সমস্যার কথা জানতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও মন্ত্রী অরূপ বিশ্বাসকে সমস্যা সমাধানের দায়িত্ব দেন। স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটির তরফে চুঁচুড়া পুরসভাকে তিন কোটি টাকা অর্থ সাহায্য দেওয়া হয়েছে। পরবর্তীকালে এই অর্থ পুরসভাকে শোধ করতে হবে। যে পরিমাণ অর্থ দেওয়া হয়েছে, সেই টাকা দিয়ে দু’মাসের বেতন দেওয়া হবে কর্মীদের। ডিসেম্বর মাসের বেতন নতুন বছরে জানুয়ারি মাসে। সেই টাকা পুরসভাকেই দিতে হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলেন, ‘পঞ্চদশ অর্থ কমিশনের টাকা আমরা পাইনি। এখন একটা ফান্ডের টাকা আর একটা ফান্ডে ব্যবহার করা যায় না। পুরসভার আর্থিক সমস্যা রয়েছে। তাই বেতন দিতে বিলম্ব হয়েছে। আমরা ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে। তাঁর উদ্যোগেই দু’মাসের বেতনের ব্যবস্থা করে দিয়েছেন। আগামী দিনে কী ভাবে আয় বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা করছি।’

আন্দোলনকারীদের পক্ষে রাধেশ্যাম শঙ্খ বণিক বলেন, ‘আমরা দাবি করেছিলাম, দু’মাসের বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে। বিধায়ক আশ্বাস দিয়েছেন বেতন মেটানোর জন্য। আমাদের যাঁরা আন্দোলনকারী, তারা আজ থেকেই কাজ শুরু করবেন। সামনেই বড়দিনের উৎসব। ব্যান্ডেল চার্চ-সহ বিভিন্ন জায়গায় ঘুরতে বহু মানুষ আসেন। তাই শহর অপরিচ্ছন্ন থাকুক সেটা আমরা চাই না।’

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২