TET’র প্রশ্ন ফাঁস হয়েছে, দাবি পরীক্ষার্থীদের একাংশের

পরীক্ষা দিয়ে বের হওয়ার পর চাকরিপ্রার্থীরা দাবি করছেন টেটের ‘A’ সেটের মূল প্রশ্নের সঙ্গে হুবহু মিল রয়েছে ভাইরাল হওয়া প্রশ্নের।  

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বিঘ্নেই রবিবার সম্পন্ন হয়েছে রাজ্যের প্রাথমিক স্কুলে শিক্ষক-শিক্ষিকা পদের নিয়োগের জন্য নেওয়া পরীক্ষা TET। এবার ৩ লক্ষের বেশি পরীক্ষার্থী এদিন পরীক্ষায় বসেছেন। কিন্তু পরীক্ষা শেষ হতেই অভিযোগ উঠেছে, সোশ্যাল মিডিয়ায়(Social Media) ফাঁস হয়েছে TET’র প্রশ্ন। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া প্রশ্ন পত্রের সঙ্গে মিল রয়েছে মূল প্রশ্নপত্রের, দাবি পরীক্ষার্থীদের একাংশের। প্রাথমিক শিক্ষা পর্ষদেরও(WBBPE) দাবি, তাঁরাও বিষয়টি দেখেছেন। জানা গিয়েছে, TET’র প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে Facebook-এ। পরীক্ষার্থীদের(Examinee) একাংশের দাবি, Facebook-এ ‘WB TET SLST SET CTET preparation’ নামের একটি Page-এ পোস্ট করা হয় একটি প্রশ্ন পত্র। এরপর আজ পরীক্ষা দিয়ে বের হওয়ার পর চাকরিপ্রার্থীরা দাবি করছেন টেটের ‘A’ সেটের মূল প্রশ্নের সঙ্গে হুবহু মিল রয়েছে ভাইরাল হওয়া ওই প্রশ্নের।  

সূত্রের খবর, ভাইরাল হওয়া প্রশ্নপত্রের ১২২, ১২৪, ১২১ সহ একাধিক প্রশ্ন ভাইরাল হয়েছে। দুপুর ১টা থেকে এই প্রশ্নগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, গোটা বিষয়টি তাঁরা বুঝতে পেরেছেন। তবে তাদের পরিষ্কার বক্তব্য যে সময় প্রশ্নপত্র ভাইরাল হয়েছে, সেই সময় পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। ফলে তাঁরা উপকৃত হননি। কোনও অসাধু চক্র ইচ্ছাকৃত পর্ষদকে কালিমালিপ্ত করতে এই ঘটনা ঘটিয়েছে। তবে শুধু কলকাতা নয়, হাওড়া, জলপাইগুড়ি, শিলিগুড়ি সব জায়গা থেকেই বেরিয়ে পরীক্ষার্থীরা বলছেন ভাইরাল হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মিল রয়েছে মূল প্রশ্নপত্রের। ঘটনার জেরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য দাবি করেছেন, ‘এগুলো ভয় তৈরি করার জন্য করা হয়। বহু জায়গায় এমন কোনও ব্যক্তি রয়েছেন যারা কেউ সিপিএম বা বিজেপি সমর্থক, তারা এই কাজ করতেই পারেন। কিন্তু আসল বিষয় হল যে সময় এই ঘটনা ঘটেছে সেই সময় পরীক্ষার্থীরা হলের ভিতরেই ছিলেন।’

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা