নাবালিকা প্রেমিকাকে খুন করে মাটিতে পুঁতে দিল প্রেমিক, গ্রেফতার যুবক

নদীয়ার নারায়ণপুরে নাবালিকার দেহ পোঁতা রয়েছে। সেইমতো আজ রবিবার (২৪ নভেম্বর) দুপুরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটিতে পুঁতে রাখা নাবালিকার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: আবারও মর্মান্তিক ঘটনা নদিয়ার কৃষ্ণনগরে। এবার নাবালিকা প্রেমিকাকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত আদাপোতা গ্রামে। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত প্রেমিক ফারুক আহমেদ কে (১৮ বছর) গ্রেফতার করেছে পুলিশ। স্বাভাবিক ভাবেই খবরটি ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার (২২ নভেম্বর) থেকেই মেয়েটি নিখোঁজ ছিল। এরপর গতকাল শনিবার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করে। তাঁকে জেরা করার পর পুলিশ জানতে পারে নদীয়ার নারায়ণপুরে নাবালিকার দেহ পোঁতা রয়েছে। সেইমতো আজ রবিবার (২৪ নভেম্বর) দুপুরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটিতে পুঁতে রাখা নাবালিকার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর এক নম্বর ব্লকের বিডিও রঞ্জন সর্দার। পাশাপাশি উপস্থিত ছিলেন ভীমপুর থানার একাধিক পুলিশ আধিকারিক।

এরপর নাবালিকার মৃতদেহটি উদ্ধার করে পরিবারকে দেখিয়ে চিহ্নিত করা হয়। ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয় কিশোরির মরদেহ। অন্যদিকে রবিবারেই ফারুক আহমেদকে কৃষ্ণনগর আদালতে তোলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিসি হেফাজতে নেওয়া হবে। যদিও খুনের কারণ এখনও অধরা। তদন্তকারী পুলিশ অফিসাররা অভিযুক্ত প্রেমিককে জেরার মাধ্যমে খুনের কারণ জানার চেষ্টা করছে।

সূত্র অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত থেকে ওই নাবালিকা নিখোঁজ ছিল। এরপরে অনেক খোঁজাখুঁজি করেন তাঁর পরিবারের লোকজন। শেষে তাঁকে খুঁজে না পেয়ে নাবালিকার পরিবার ভীমপুর থানায় একটি মিসিং ডায়েরি করে। পুলিশ তদন্তে নেমে সন্দেহভাজন ফারুককে আটক করে। জেরার পরে পুলিশকে ফারুক জানিয়েছে, ওই নাবালিকার পার্শ্ববর্তী গ্রামেই থাকে সে। পুনেতে পরিযায়ী শ্রমিকের কাজ করে ফারুক। মাস ছয়েক আগে ফারুক যখন গ্রামে ফিরেছিলেন তখনই ওই নাবালিকার সঙ্গে তাঁর পরিচয় হয়। মেয়েটির বাড়ি আদিপোতা এলাকায় ফারুকের মামারবাড়ি। সেখানেই ওই ছাত্রীর সঙ্গে ফারুকের পরিচয় হয়। তারপর তাঁদের মধ্যে প্রেম হয়। কিন্তু ওই নাবালিকার পরিবারের দাবি, তাদের মেয়েকে উত্তক্ত করত ফারুক। কিন্তু সে কখনই ফারুককে পছন্দ করত না। এমনকী আগামী সপ্তাহে ওই ছাত্রীর বিয়ে ছিল। তাই ফারুক তা মেনে নিতে না পেরেই গত বৃহস্পতিবার রাতে ফারুকের বন্ধুরা নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং খুন করে মাটিতে পুঁতে দেয়। কিন্তু নাবালিকাকে জোর করে নাকি সে স্বেচ্ছায় ফারুকের বাড়িতে গিয়েছিল তা জানতে পুলিশ আরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর