‘ধামসা মাদলের ছন্দে, ভোট দিন আনন্দে’ শ্লোগান তুলে পুরুলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি কমিশনের

সুষ্ঠু ও অবাধে ভোট সম্পন্ন এবং ভোটারদের নির্ভয়ে ভোটদানে উৎসাহিত করতে এবার পুরুলিয়া জেলা নির্বাচন দফতরের উদ্যোগে আয়োজিত হল 'বর্ণাঢ্য র‍্যালি' অনুষ্ঠান।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার পুরুলিয়া সংস্কৃতিকে মাথায় রেখে অভিনব উদ্যোগ পুরুলিয়া জেলা নির্বাচন দফতরের। সুষ্ঠু ও অবাধে ভোট সম্পন্ন এবং ভোটারদের নির্ভয়ে ভোটদানে উৎসাহিত করতে ‘বর্ণাঢ্য র‍্যালি’ অনুষ্ঠানের আয়োজন করল এবার পুরুলিয়া জেলা নির্বাচন দফতর। শ্লোগানেও রইল অভিনবত্ব। সম্প্রতি ভোটারদের উৎসাহ দিতে ‘ধামসা মাদলের ছন্দে, ভোট দিন আনন্দে’-এমন শ্লোগান তুলেই বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছিল পুরুলিয়া জেলা নির্বাচন দফতর। রাজ্যে ইতিমধ্যেই ভোট দামামা বেজে গিয়েছে। সপ্তাহ কয়েক আগে ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট অনুষ্ঠিত হবে, ২৩ এবং ২৯ এপ্রিল। ফলাফল ঘোষণা হবে ৪ মে। তাই সময় আর বেশি বাকি নেই। যে কারণে জোরকদমে ভোট প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। রাজ্যের প্রশাসন বিভাগও অনন্য উপায়ে ভোট প্রচার করছে। যাতে মানুষের খুব কাছাকাছি পৌঁছনো যায়। এমন আবহেই এবার পুরুলিয়া জেলা নির্বাচন দফতর ভোট প্রচারে অভিনব উদ্যোগ নিল।

এবারের বিধানসভা নির্বাচনের পুরুলিয়া জেলার ‘মাসকট’ ধামসা-মাদল। ভোটের শ্লোগানও করা হল ‘ধামসা মাদলের ছন্দে, ভোট দিন আনন্দে’-স্টাইলে। নির্ভয়ে ভোট দেওয়ার বার্তা জেলাজুড়ে ছড়িয়ে দেওয়ার জন্যেই ধামসা, মাদল, শিমূল, পলাশ এবং আদিবাসী সংস্কৃতিকে গুরুত্ব দিলেন জেলা নির্বাচন দফতরের কর্মকর্তারা। জানা গিয়েছে, পুরুলিয়া জেলাশাসক দফতর থেকে ধামসা মাদল এবং ঢাকের আওয়াজে এই র‍্যালির শুভসূচনা করেন পুরুলিয়া জেলা নির্বাচন আধিকারিক কোন্তম সুধীর (Shri Sudhir Kontham)। পাশাপাশি আরও উপস্থিত ছিলেন পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি (Shri Vaibhav Tiwari)সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এই বর্ণাঢ্য র‍্যালিতে বড়দের সঙ্গে অংশ নিয়েছিল পুরুলিয়া জেলার কচিকচারা।

বুধবার (২৫ মার্চ) পুরুলিয়া জেলা শাসক দফতর থেকে শুরু হয় এই র‍্যালি। পুরুলিয়া শহর পরিক্রমা করার পর জেলা শাসক দফতর তথা জেলা নির্বাচন দফতরে শেষ হয় র‍্যালি। এদিন র‍্যালি শেষে বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক কোন্তম সুধীর জানান, আগামী ২৩ এপ্রিল পুরুলিয়ায় ভোট। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা এবং ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন তার জন্য এই সচেতনতা র‍্যালির আয়োজন করা হয়েছে। এরপর পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, ‘ভারতবর্ষ দেশের অন্যতম বড় গণতন্ত্র, যেখানে দেড়শ কোটি মানুষ পঞ্চায়েত থেকে রাষ্ট্রপতি নির্বাচন পর্যন্ত বিভিন্নভাবে ভোটাধিকার প্রয়োগ করে থাকেন। তাই আমরা এই উদ্যোগের মাধ্যমে আপনাদের বার্তা দিতে চাই যে, ভোটদান সবার অধিকার, সবাই ভোট দিন, নির্ভয়ে ভোট দিন। কোথাও কোনও অসুবিধা হলে প্রশাসনকে জানান, প্রশাসন অবশ্যই আপনাদের সকলের পাশে আছে।’ বৈভব তিওয়ারি নির্বাচনে বরাবরই পুরুলিয়ার লোকসংস্কৃতিকে গুরুত্ব দিয়েছেন। ধামসা-মাদল-শিমূল-পলাশকে গুরুত্ব দিয়েছেন।

‘বহু নেতা কোটি কোটি টাকা নিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন’, বিস্ফোরক দিলীপ

শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

রেললাইনের ধার থেকে উদ্ধার যুবক-যুবতীর দেহ,দুর্ঘটনা নাকি অন্য রহস্য? তদন্তে পুলিশ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র, হামিমকে এমনই শর্ত দিয়েছিল পাক হ্যান্ডেলার

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ