পুলিশের ভুঁড়ি কমাতে এবার আসরে কমিশনার

পুলিশকর্মীদের বাড়ছে ভুঁড়ি। তাই সেই ভুঁড়ি কমাতে এবং কর্মীদের স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত শরীর চর্চা করার নির্দেশ দিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার।

Share:

নিজস্ব প্রতিবেদক: পুলিশকর্মীদের বাড়ছে ভুঁড়ি। আর সেই ভুঁড়ি কমাতে এবার নির্দেশ দিলেন  শিলিগুড়ির পুলিশ কমিশনার। কর্মীদের স্বাস্থ্য ঠিক রাখতে এবং দেহে অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলতে এবার নিয়মিত শরীর চর্চা করার নির্দেশ দিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা।

পুলিশ কমিশনারের নির্দেশ মেনে তাই এবার নিয়মিত দৌড়তে হচ্ছে থানার আইসি, ওসি থেকে শুরু করে অন্যান্য পুলিশকর্মীদের। মেদ ঝরাতে দৌড়তে হচ্ছে ট্রাফিক পুলিশকর্মীদেরও। সকালে শিলিগুড়ি শহরের বিভিন্ন রাস্তা ও মাঠে দৌড়তে হাঁটতে দেখা যাচ্ছে পুলিশকর্মী ও আধিকারিকদের। 

শিলিগুড়ি শহরজুড়ে শুরু হয়েছে পুলিশের দৌড় ও হাঁটা। নিয়ম করে শিলিগুড়ির পুলিশ কমিশনারের নির্দেশ, সপ্তাহের নির্দিষ্ট দিনে প্রত্যেক পুলিশকর্মীকে প্রায় ৫ কিলোমিটার হাঁটতে হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সেই নির্দেশ মেনে নিয়মিত হাঁটা শুরু করে দিয়েছেন শিলিগুড়ির সব থানার পুলিশকর্মী ও আধিকারিকরা। অনিয়মিত খাওয়া দাওয়া এবং শরীর চর্চায় ঘাটতির দরুণ মেদ বাড়ছে পুলিশকর্মীদের। ‘মধ্যপ্রদেশ’ বেড়ে যাওয়ায় বিস্তর বিপাকে পড়তে হচ্ছে পুলিশকর্মীদের। জড়িয়ে যাচ্ছে একের পর এক শারীরিক সমস্যা। এর ফলে সহজেই শরীরে বাসা বাঁধছে নানান রোগ। ডিউটিতে বেরিয়ে প্রমাণ সাইজের ভুঁড়ি থাকলে শুনতে হয় আমজনতার টিটিকারিও! আর এসবের প্রতিকার করতে অবশেষে আসরে নামেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা। তাঁরই নির্দেশে নিয়মিত শরীর চর্চায় মন দিয়েছেন অফিসার ও পুলিশ কর্মীরা। হাঁটার পাশাপাশি সাইকেল চালানো ও যোগাসন করার কথা বলা হয়েছে পুলিশকর্মীদের। ইতিমধ্যে শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় পুলিশকর্মীদের জন্য যোগাসন শিবিরেরও বন্দোবস্ত করা হয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মা জানান, “মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকা প্রত্যেকের ক্ষেত্রে জরুরি। সকলকে ফিট রাখতে দৌড়তে ও হাঁটতে হবে।”

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২