ভাঙছে শিলাবতী নদীর বাঁধ, চিন্তায় ঘুম উড়েছে গ্রামবাসীদের, তবুও নির্বিকার প্রশাসন

যেকোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে শিলাবতী নদীর বাঁধ। ইতিমধ্যেই বাঁধে দেখা দিয়েছে বিরাট ভাঙন। বাঁধ বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন গ্রামের মানুষজন

Share:

নিজস্ব প্রতিনিধি: যেকোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে শিলাবতী নদীর বাঁধ। ইতিমধ্যেই বাঁধে দেখা দিয়েছে বিরাট ভাঙন। বাঁধ বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন গ্রামের মানুষজন। এখন তাঁরা প্রশাসনের হস্তক্ষেপের দাবি করছেন। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা ২ নম্বর ব্লকের ভবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কেশাডাল এলাকার ঘটনা। এলাকার মানুষের দাবি, আগের বন্যায় বাঁধটির ভয়াবহ ক্ষতি হয়েছিল। তখনই এলাকাবাসী দ্রুত কংক্রিটের স্থায়ী বাঁধ মেরামতের জন্যে দাবি করেছিলেন। কিন্তু হয়নি। ইতিমধ্যেই বাংলায় বর্ষা ঢুকে গিয়েছে। টানা বৃষ্টিতে শিলাবতী নদীর জল বেড়ে আবারও বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু প্রশাসন এগিয়ে না আসায় বাধ্য হয়ে গ্রামবাসীরাই নদী বাঁধে ভাঙন ঠেকাতে হাত লাগিয়েছেন। কারণ বাঁধ ভেঙে পড়লে প্রায় ১৫ টি গ্রামের মানুষ প্রভাবিত হবে।

বাঁধের পাড়ে রয়েছে যাতায়াতের রাস্তা। এখন সেই রাস্তায় একটু একটু করে ধস নামতে শুরু করেছে। তা ঠেকাতেই এখন মরিয়া গ্রামের বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে হয়েছেন চন্দ্রকোণার বিডিও,পঞ্চায়েত সমিতির সভাপতি, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং গড়বেতার কংসাবতী সেচ দফতরের ইঞ্জিনিয়ার রা। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, ২০২১ সালে এই বাঁধ কাঠের বল্লি দিয়ে মেরামত করা হয়েছিল। তার পরের বছরই বন্যায় মেরামত হওয়া নদী বাঁধ ভেঙে যায়। আর তারপর থেকে আর কোনও উদ্যোগ নেওয়া হয়নি প্রশাসনের তরফ থেকে। কেশেডাল এলাকায় শিলাবতী নদীর পাড়ে প্রায় ১০০০ মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত, রাতে নদীর জল বেড়ে যাওয়ায় সেই বাঁধের মাটি ধসতে শুরু করেছে। আর তা ঠেকাতে গাছের ডাল ফেলতে হয়।

তাই এখন নদীর পাড়ে থাকা বাড়িগুলির বাসিন্দারা দুঃশ্চিন্তায় পড়ে গিয়েছে, কারণ বাঁধ ভাঙলে তাঁদের বাড়ি ঘর নদী গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই তাঁরা অবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ‘বাম আমল থেকেই এই বাধ ভাঙা শুরু হয়েছে। কেউ আসেনি। শুধু ভোটের সময় সবাই আসে। বাকি সময়ে কারো দেখা মেলে না। এবার বাঁধ ভাঙবে। আর বাঁধ ভাঙলে কয়েক বিঘা জমি ক্ষতিগ্রস্ত হবে। আমরা সবাই তলিয়ে যাব। বর্তমানে গাছের ডাল ভেঙে বাঁধ ভাঙা আটকাচ্ছি। সরকার তো জানে না, এখানে মানুষ আছে। শুধু ভোটের সময় ভোট কিনতে আমাদের কাছ আসে। বন্যার সময়ে এখানে কতটা ভয়ানক অবস্থা হয় তা তারা গদিতে বসে দেখতে পাবে না। আমরা মরে গেলে কার কী। এখন আমি আমরা চাইছে প্রশাসন কোনভাবে বাঁধ টা মেরামত করে দিক।’

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত