প্রাণ ফেরার আশায় নদীতে ভাসাল শিশুর মৃতদেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান যুগে প্রযুক্তির উন্নতি ঘটেছে। মানুষ চাঁদে পৌঁছেছে। অসাধ্য সাধন করেছে। তবু অন্ধবিশ্বাসের ছায়া আজও মানুষকে আষ্টেপৃষ্টে রেখেছে। সেই দৃশ্যই ধরা পড়ল কাকদ্বীপের প্রসাদপুর এলাকায়। মনসামঙ্গল কাব্যে যেভাবে মৃতদেহ ভাসিয়ে প্রাণ ফিরে পাওয়ার আশা বর্ণিত ছিল, তেমনটাই এবার এই এলাকায় ঘটল। গত মঙ্গলবার সাপের কামড়ে মৃত্যু হয় আড়াই বছরের শিশুর। তাঁকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ চিকিৎসার পরেই মৃত্যু হয় শিশুটির। পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহ। কলার ভেলায় করে মুড়িগঙ্গা নদীতে শিশুর মৃতদেহ ভাসিয়ে দেওয়া হয়। নদীতে ভাসিয়ে দিলে আবার প্রাণ ফিরে পাবে এই ভ্রান্ত ধারণা আজও বিদ্যমান।

শিশুর মৃতদেহ দেখতে নদীর পাড়ে ভিড় জমায় বহু মানুষ। বিষয়টি চাউর হতেই নড়েচড়ে বসে হারুডপয়েন্ট কোস্টাল থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। পুরাণ কাব্যকাহিনিতে যেভাবে অলৌকিক ঘটনা বর্ণিত থাকে, মানুষের মস্তিষ্কে তা গেঁথে গিয়েছে। এখনও মানুষ এই কল্পকাহিনীতে বিশ্বাস রাখে।  

শতাব্দীর উন্নতির গোড়াতে এসেও মানুষের কল্পলোকের ধারণা আজও রয়ে গিয়েছে। এমনকি পুঁথিগত বিদ্যায় শিক্ষিত মানুষের মধ্যেও এই প্রবণতা রয়েছে। বিজ্ঞান যেখানে সুদূরপ্রসারী উন্নতি ঘটিয়েছে, সেখানে কুসংস্কারের অন্ধকার ছায়া আজও রয়ে গিয়েছে।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের