রাজ্যের ১০ শহরে স্বনির্ভর গোষ্ঠীর জন্য মল, জমি চিহ্নিত করতে নির্দেশ রাজ্যের

কলকাতার ঢাকুরিয়ার কাছে দক্ষিণাপনের পাশে বাংলার স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য চালু হয়েছে নিজস্ব মল। সেই ধাঁচেই মল গড়ে তোলা হবে জেলার শহরেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: হস্তশিল্প থেকে আচার-পাঁপড়-মোরোব্বা-সহ স্বনিভর্র গোষ্ঠীর(Self Help Groups) হাত ধরে গড়ে ওঠা বাংলার(Bengal) খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পজাত হাজারও সামগ্রীকে বাজার তৈরি করে দিতে জেলাতেও অনুরূপ মল(Shopping Mall) তৈরি করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। লক্ষ্য বাংলার নিজস্ব ক্ষুদ্র ও কুটির শিল্পকে পর্যটকদের সামনে ‘শো-কেস’ করা। আর তাই রাজ্যের ১০টি শহরে স্বনির্ভর গোষ্ঠীর জন্য মল গড়ে তুলতে ১০টি জেলার প্রশাসনকে জমি চিহ্নিত(Land Identify) করার নির্দেশ দিল রাজ্য সরকার। এই ১০টি শহরের প্রতিটিতে গড়ে তোলা হবে ৫ তলা শপিং মল যার পুরোটাই থাকবে স্বনির্ভর গোষ্ঠীর তৈরি নানান পণ্য। এই ভাবনাকে সামনে রেখেই কলকাতার ঢাকুরিয়ার কাছে দক্ষিণাপনের পাশে বাংলার স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য চালু হয়েছে নিজস্ব মল। সেই ধাঁচেই মল গড়ে তোলা হবে জেলার শহরেও।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী এই মল গড়ে তোলার জন্য যে ১০টি শহরকে বেছে নিয়েছেন সেগুলি হল উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, ইংরেজবাজার এবং দক্ষিণবঙ্গের বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, দিঘা, মেদিনীপুর ও চন্দননগর। গত ১২ জুলাই ভারচুয়াল বৈঠকে রাজ্য সরকারের সিদ্ধান্তের কথা জেলাশাসকদের জানিয়ে দিয়েছিল নবান্ন। এরপর মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা এই ১০টি শহর যে সব জেলায় রয়েছে সেখানকার জেলাশাসকদের জানিয়ে দিয়েছেন মল গড়ে তুলতে দ্রুত জমি চিহ্নিত করে নবান্ন এটা প্রস্তাব আকারে পাঠাতে। রাজ্যে এই মুহূর্তে গ্রামাঞ্চলে ১২ লক্ষ ৫ হাজার ৯৪৬টি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। সদস্য সংখ্যা ১ কোটি ২২ লক্ষের বেশি। সবাই মহিলা। শহরাঞ্চলেও আরও কয়েক লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এদের প্রধান সমস্যা হল বিপণন। স্বনির্ভর গোষ্ঠী তৈরির কাজ শুরুতেই তাদের উৎপাদিত পণ্য বাজার করতে সরকারি উদ্যোগে ব্র্যান্ড তৈরি করার কথা বলা হলেও বিশেষ এগোয়নি সে কাজ।  

পর্যটক কেন্দ্রিক জেলা শহরে তাদের বাজার তৈরির করার প্রস্তাবও ছিল। কেন্দ্রীয় ভাবে কলকাতায় এই মল তৈরি করা হলেও তা যথেষ্ট নয়। এজন্যই জেলাগুলিতে মল তৈরি করতে হবে। যেখানে শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠীর পণ্য থাকবে। মুখ্যমন্ত্রী রাজ্যের তাঁত, বস্ত্রশিল্প, হস্তশিল্পকে শো-কেস করতে চান। এজন্য পুজোর আগেই দুবাইয়ের মতো রাজ্যে বিশ্ববঙ্গ কনভেনশান সেন্টার শো-কেস ওয়েস্ট বেঙ্গল হচ্ছে। ২০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত তা চলবে। আলিপুর জেল মিউজিয়ামের পাশে হিডকো একটি মল তৈরি করেছে। পুরোটাই বাংলার হস্তশিল্প ও তাঁত এবং চর্মজাত শিল্পকে নিয়ে। নবান্ন সূত্রে খবর, এই সম্মেলনের আগেই এই শপিংমল গুলির তৈরির কাজ শুরু করতে চায় নবান্নের শীর্ষ মহল। সেই কারণে তৎপরতা শুরু করল নবান্ন।

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

এবার নৈহাটি থেকে সরাসরি পৌঁছনো যাবে জোকা, চালু হল এসি বাস

সীমান্ত অতিক্রম উত্তর কোরিয়ার সেনাদের, গুলি চালিয়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘ভয় দেখিয়ে কংগ্রেসকে দমানো যাবে না’, নাকাশিপাড়া জোড়া খুনে বিস্ফোরক শুভঙ্কর সরকার

‘আশিসদার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন,’ বললেন অনুব্রত

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার