ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসান। তৃণমূলের দুই শিবিরের নাম ও প্রতীক ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। আজ, শুক্রবার দুপুরেই নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কালীঘাট তৃণমূলের নাম হবে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তাঁদের প্রতীক হবে ফুটবল খেলোয়াড়। অপরদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। তাঁদের প্রতীক হচ্ছে খাম।

গোটা ঘটনাটি নিয়েই গতকাল, বৃহস্পতিবার থেকে গোটা দেশে জল্পনা শুরু হয়েছিল। গতকাল রাতেই যখন জাতীয় নির্বাচন কমিশনের তরফে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে জানানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রতীক আর কোনও পক্ষই ব্যবহার করতে পারবে না। এমনকি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নামও ব্যবহার করতে পারবে না মমতা বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী। তারপরেই গতকাল, বৃহস্পতিবার রাতেই নিজের দলের প্রস্তাবিত তিনটি নাম ও প্রতীক কমিশনে পাঠিয়েছিলেন মমতা। তার মধ্যে ফুটবল খেলোয়াড় প্রতীক ও দলের নাম হিসেবে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে সিলমোহর দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

আরও পডুন: ঘরের মেঝেয় পড়ে রয়েছে বিধবা মহিলার গলাকাটা রক্তাক্ত দেহ, বিশ্বকর্মা পুজোয় চাঞ্চল্য কাটোয়ায়

অপরদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের প্রতীক হিসেবে খামে চিহ্নে সিলমোহর দেওয়া হয়েছে কমিশনের তরফে। নাম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। যদিও সবটাই অন্তর্বর্তী নির্দেশ। এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এই বিষয়ে মমতাপন্থী সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘ভোটের কাজে বাদে সর্বত্র ব্যবহার করা হবে জোড়াফুল প্রতীক। ভোটের ক্ষেত্রে কমিশন যা নির্দেশ দেওয়া হয়েছে তা মানা হবে। ওরা খামে করে অনেক টাকা নিয়েছে তাই কমিশন খাম চিহ্ন দিয়েছে ঋতব্রতদের।’

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

শুটিং শেষে ফেরার পথে বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের নায়ক পলাশ, কোন অপরাধে?

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

দোকানের মিষ্টি ভুলে যাবেন! গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতেই বানান রসে তুলতুলে রসবড়া

‘ফোন নয়, সমাজ পরিবর্তন করুন’, যুবসমাজের ‘আইফোন ১৮ প্রো’ কেনার উন্মাদনা দেখে চটলেন সোনু সুদ

রণক্ষেত্র সিলেট-লন্ডনগামী বিমান! মাঝ আকাশেই দুই যাত্রীর তুমুল মারামারি, ভাইরাল ভিডিও

সন্ধ্যায় চায়ের আড্ডা জমাতে প্লেট রাখুন কাঁচা চাল ও আলুর তৈরি রাইস পপকর্ন

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

মাস্টারস্ট্রোক মমতার, দলের সঙ্গে নিজের নাম যুক্ত করতে চিঠি কমিশনকে