অসুস্থ আত্মীয়কে দেখতে এসে দুর্ঘটনায় প্রাণ হারালেন মহিলা

অসুস্থ আত্মীয়কে দেখতে এসেছিলেন, কিন্তু দেখে আর বাড়ি ফেরা হল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: অসুস্থ আত্মীয়কে দেখতে এসেছিলেন, কিন্তু দেখে আর বাড়ি ফেরা হল না। পথ দুর্ঘটনার বলি হয়ে না ফেরার দেশে পাড়ি দিতে হল এক মাঝ বয়সী মহিলাকে। মৃতার নাম জরিফা খাতুন। হাসপাতালে রোগীকে নামিয়ে ফিরে যাচ্ছিলো একটি গাড়ি। সেই গাড়ির ধাক্কায় ময়নাগুড়ি হাসপাতাল চত্তরেই মৃত্যু ওই মহিলার। বৃহস্পতিবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার জেরে শোকের ছায়া ময়নাগুড়িতে।

জানা গিয়েছে, মৃত মহিলার এক আত্মীয় ময়নাগুড়ির হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁকেই দেখতে এসেছিলেন জরিফা খাতুন৷ সেই সময় হাসপাতালে আসা আরও একটি রোগীর পরিবারের লোকের গাড়ি ভুলবশত ধাক্কা মারে ওই মহিলাকে। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

ঘটনার পর এলাকার বাসিন্দারা গাড়ির চালককে আটকে রাখে। এরপর খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়। ময়নাগুড়ি থানার পুলিশ এসে গাড়ির চালককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। আহতদের চিকিৎসা চলছে ময়নাগুড়ি হাসপাতালে। মৃত দেহটি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার জলপাইগুড়ি সদর হাসপাতালে মৃতদেহটির ময়নাতদন্ত করা হবে৷

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6