চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অভিষেক সফরের দিন আটক ৩ বিজেপি নেতা, অভিযোগ- পাল্টা দাবিতে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (ABHISHEK BANERJEE) সফরের দিনেই আটক করা হল ৩ বিজেপি নেতাকে। আর এই ঘটনাতেই ছড়িয়েছে চাঞ্চল্য। অভিযোগ আর পাল্টা দাবিকে কেন্দ্র করে সরগরম রাজনীতি।  

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখাতে পারে, এই খবর পেয়েই মাল ব্লকের বিজেপির প্রাক্তন টাউন মণ্ডল প্রেসিডেন্ট পঙ্গজ তেওয়ারি এবং সুমিত রাহা, কৌশিক সরকার- এই ৩ বিজেপি নেতাকে আটক করে পুলিশ। যদিও কালো পতাকা দেখানোর অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাঁদের দাবি অন্য। এই ঘটনাতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

পঙ্গজ তেওয়ারি এক ভিডিও বার্তায় দাবি করেছেন, অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জলপাইগুড়ির বিজেপি  সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। তাঁর সঙ্গে দেখা করতেই  রবিবার  দুপুরে ৩ বিজেপি নেতা জলপাইগুড়ি আসার প্রস্তুতি নিচ্ছিলেন। সেইসময় মাল থানার পুলিশ তাঁদের ডাকে। এরপর তাঁদের আটক করে ক্রান্তি পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।

এদিকে পুলিশ সূত্রে খবর, আটক ব্যক্তিদের দাবি মিথ্যে। স্থানীয় সূত্রে খবর, ডায়মণ্ডহারবারের সাংসদকে কালো পতাকা দেখানোর কর্মসূচি ছিল বিজেপির।

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ