‘ফ্রি ফায়ার’ গেমের নেশায় ১৯ বছরের ছেলের হাত ধরে পালাল ৩ গৃহবধূ, চাঞ্চল্য চাপড়ায়

কী কাণ্ড! 'ফ্রি ফায়ার' গেমের নেশায় এক ১৯ বছরের ছেলের হাত ধরে পালাল ৩ গৃহবধূ। চাঞ্চল্যকর ঘটনা নদিয়া জেলার চাপড়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! ‘ফ্রি ফায়ার’ গেমের নেশায় এক ১৯ বছরের ছেলের হাত ধরে পালাল ৩ গৃহবধূ। চাঞ্চল্যকর ঘটনা নদিয়া জেলার চাপড়ায়। আসলে ডিজিটাল যুগে সবটাই সম্ভব। এখন রিল বানানোর নেশায় যেমন ক্রিয়েটাররা কোনও অসম্ভবকে সম্ভব করতে দ্বিধা করছেন না, তেমনি অনলাইন গেমিংয়ে টাকা উপার্জনের নেশায় সবকিছু হারিয়ে সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ মানুষ। এই গেমগুলি দেশ-বিদেশের যেকোনও প্রান্তের মানুষের সঙ্গে খেলা যায়। আর তাতেই ঘটে যায় বড় দুর্ঘটনা। কেউ কেউ আবার ডিপফেকের শিকারও হন। তবে এবার একটি অদ্ভুত ঘটনা ঘটল।

ফ্রি ফায়ার’ গেমের টানে ১৯ বছরের যুবকের সঙ্গে পালাল একই বাড়ির ৩ গৃহবধূ। যদিও পালিয়ে কোনও লাভ হয়নি। ৪ জনকেই উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, অনলাইন গেমের সূত্রে আমিনুল শেখ নামে ওই যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল ওই গৃহবধূদের। তাঁরা একই পরিবারেঁর সদস্য। সেই অনলাইন পরিচয় যে শেষমেশ এমন এক অভাবনীয় মোড় নেবে, তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি গৃহবধূদের পরিবারের সদস্যরা। তিনজনে একসঙ্গেই পালিয়ে যান যুবকের হাত ধরে। আর তাঁরা সকলেই ওই যুবকের থেকে অনেক বড়।

নিখোঁজ হওয়ার পর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে চাপড়া থানার পুলিশ। তাঁরা মুর্শিদাবাদের এক গোপন ডেরায় অভিযান চালায়। সেখান থেকেই অভিযুক্ত যুবক আমিনুল-সহ তিন গৃহবধূকে উদ্ধার করে চাপড়া থানার পুলিশ। তাঁদের আজ কৃষ্ণনগর আদালতে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। যুবকের সঙ্গে তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল নাকি যুবক অন্য কোনও মতলবে গৃহবধূদের নিয়ে গিয়েছিল তা জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে। 

আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙা নিয়ে স্বস্তি হাইকোর্টে, বাড়ল স্থগিতাদেশের মেয়াদ

আয়ুষ্মান কার্ডের e-KYC এখনও হয়নি? ৫ লক্ষের ফ্রী চিকিৎসা পেতে কী করবেনে? জানুন পদ্ধতি

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের

বারাসতে জেলা পরিষদ ভবনের ‘তিতুমীর সভাকক্ষে’র নাম বদল, করা হল ‘শ্যামাপ্রসাদ ভবন

পাক চর সন্দেহে STF-এর জালে তৃণমূল ব্লক সভাপতির ভাই রাব্বি

লর্ডসে ফের ‘দাদা’ ম্যাজিক! ইংল্যান্ডকে হারিয়ে সৌরভের মতো সেলিব্রেশনে মাতল ভারতীয় দল

নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড বাবাকে মৃত্যুদণ্ডের সাজা আদালতের

পাক চর সন্দেহে দিল্লি থেকে বাঙালি যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ

হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের, রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

চুরাশির শিখ বিরোধী হিংসায় কারাবন্দি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

সবংয়ে বন্যায় নিহতদের পরিবারকে ৯ লক্ষ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা, জানুন কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নাম তুলবেন

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩