স্যালাইন খুলতে গিয়েই বিপত্তি! ৩ মাসের শিশুর আঙুল কেটে দিল হাসপাতালের অস্থায়ী কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  স্যালাইনের চ্যানেল খুলতে গিয়ে আড়াই মাসের এক শিশু কন্যার বাম হাতের বুড়ো আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠল সরকারি হাসপাতালের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ ও চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৬ জুন অসুস্থ হয়ে পড়ায় শিশুটিকে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসার পর মঙ্গলবার তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কথা ছিল। ছুটির আগে শিশুটির হাতে লাগানো স্যালাইনের চ্যানেল খুলতে যান হাসপাতালের অস্থায়ী ওয়ার্ড বয় উজ্জ্বল কুমার সাহা। পরিবারের অভিযোগ, কাঁচি দিয়ে চ্যানেল কাটার সময় অসাবধানতাবশত শিশুটির বাম হাতের বুড়ো আঙুল কেটে যায়। সঙ্গে সঙ্গে রক্তপাত শুরু হয়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন শিশুটির পরিবারের সদস্যরা। হাসপাতালে উপস্থিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। ওই সময় কর্তরত নার্স উপস্থিত থাকলেও তিনি নিজে চ্যানেল না খুলে ওয়ার্ড বয়কে সেই কাজের দায়িত্ব দেন। এ ঘটনাকে চিকিৎসায় চরম গাফিলতি বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। ঘটনার প্রতিবাদে হাসপাতাল চত্বরে বিক্ষোভও দেখান তাঁরা। এরপর হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ জানানো হয়। পাশাপাশি চাঁচল থানায়ও অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে পরিবার।

আরও পড়ুনঃ টাকা চুরির সন্দেহে পাশবিক নির্যাতনের শিকার ৮ বছরের মেয়ে, চাঞ্চল্য অন্ধ্রপ্রদেশে

হাসপাতাল কর্তৃপক্ষ গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। অভিযুক্ত অস্থায়ী কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ফের সরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ সামনে আসায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের