খাঁচাবন্দি বাঘ, ময়নাগুড়িতে চাঞ্চল্য

প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি:  শুক্রবার রাতে ময়নাগুড়ির পানবাড়ি এলাকায় খাঁচাবন্দি হল চিতাবাঘ।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে,  গত কয়েকদিন ধরেই এলাকায় চিতা বাঘের আতঙ্ক ছড়ায়। কেউ কেউ আবার বাঘের পায়ে ছাপও দেখতে পান বলে জানান।  ভর দুপুরে এলাকার মানুষ কার্যত ভয়ে সিঁটিয়ে থাকতেন। রাত হলে তো কথাই নেই। জরুরি প্রয়োজনেও মানুষ বাড়ির বাইরে বের হতে চাইতেন না।

বিষয়টি তাঁরা বনদফতরকে জানায়।  বনদফতরের রামশাই রেঞ্জের উদ্যাগে সেখানে খাঁচাপাতা হয়।   স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  শুক্রবার রাতে বাঘটি খাঁচাবন্দি হয়। খবর শব্দের চেয়েও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী রাতেই বাঘমশাইকে দেখতে হাজির হন। পরে তাঁরা বনকর্মীদের খবর দেন। বনকর্মীরা সেখানে গিয়ে বাঘটিকে উদ্ধার করে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর বাঘটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

এদিকে, আলিপুরদুয়ারে ক্যামেরাবন্দি একটি পূর্ণ বয়স্ক ব্ল্যাক প্যান্থারের ছবি। আদতে এই ব্ল্যাক প্যান্থাররা লেপার্ড। জিনগত কারণে কিছু কিছু লেপার্ড কালো হয়। বৈজ্ঞানিক ভাবে এদের ‘ম্যালিনেস্টিক’ লেপার্ড বলা হয়। ওই কালো বর্ণের সঙ্গে মানব দেহে শ্বেতী রোগের মিল রয়েছে বলে জানাচ্ছেন বন্যপ্রাণি বিশেষজ্ঞরা। তবে  দিনের আলোতে এদের দেখা প্রায় পাওয়াই যায় না। তবে বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোন নির্দিষ্ট জায়গায় ওই কালো চিতাবাঘের দেখা মিলেছে, তা নিরাপত্তার স্বার্থেই জানাতে চায়নি বনদফতর। 

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী