লালগড়ের আজনাশুলি জঙ্গলে বাঘ! পায়ের ছাপ ঘিরে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, লালগড়: ফের বাঘের আতঙ্ক লালগড়ে। মাঝে মধ্যেই বাঘের আতঙ্ক দেখতে পাওয়া যায় ঝাড়গ্রামের লালগড়ের বিস্তির্ণ এলাকায়। এবার অজানা জন্তুর পায়ের ছাপকে কেন্দ্র করে বাঘের আতঙ্কে তটস্থ লালগড়বাসী। পায়ের ছাপটি পরীক্ষা করে দেখছে বন দফতরের আধিকারিকরা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে লালগড় রেঞ্জের ভাউদি বিটের আজনাশুলি গ্রাম সংলগ্ন জঙ্গলের রাস্তায় দেখা যায় অজানা এক জন্তুর পায়ের ছাপ। সেই পায়ের ছাপের সঙ্গে বাঘের পায়ের ছাপের মিল রয়েছে বিস্তর। স্থানীয়রা এই ছাপ দেখেই আতঙ্কিত হয়ে পড়ে। এর আগেও লালগড়ে বাঘের দেখা মিলেছিল। পায়ের ছাপ দেখেতে পেয়েই খবর যায় বন দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বনদফতরের কর্মীরা। ওই পায়ের ছাপটিকে স্কেল দিয়ে মেপে পরীক্ষা করে দেখা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছে, গরু ছাগল নিয়ে তাঁরা জঙ্গলে যান। এদিন সকালে তেমনই গিয়েছিলেন। আচমকাই আজানা এক ধরনের পায়ের ছাপ দেখে ভয় পেয়ে যান। এই পায়ের ছাপের সঙ্গে বাঘের পায়ের ছাপের মিল রয়েছে। ওই এলাকায় এমন আগে দেখা না গেলেও আতঙ্ক পিছু ছাড়ছে না। আজনাশুলি গ্রামের মানুষ এখন ভয়ে ঘরবন্দি। গ্রামবাসীদের পক্ষ থেকে আর্জি জানিয়েছে,জঙ্গলে বাঘ রয়েছে, নাকি অন্য কোনও জন্তু রয়েছে, তার পরীক্ষা করা হোক।

লালগড়ের রেঞ্জ অফিসার সৈকত বিশ্বাস বলেন, পায়ের ছাপটি দেখে প্রাথমিক ধারনা এটি বড় জঙ্গল ক্যাটের চিহ্ন। গ্রামবাসীরা যাতে ভয় না পান, সেই বিষয়ে সকলকে পরামর্শ দেওয়া হয়েছে। ওই পায়ের ছাপ আদৌ বাঘের নাকি, বন বিড়ালের তা খতিয়ে দেখা হচ্ছে। এটি বুঝতে জঙ্গলে ক্যামেরা বসানোর কথা ভাবনা চিন্তা করছে বন দফতর। অন্যদিকে, ঝাড়গ্রাম পশু বিশেষজ্ঞ জানিয়েছেন, পায়ের ছাপটি দেখে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বাচ্চা বাঘের পায়ের ছাপ। কিন্তু বাচ্চা বাঘ আসবে কিভাবে, সেটা নিয়েও উঠছে প্রশ্ন। বাচ্চা বাঘ থাকলে মায়েরও থাকার কথা। তবে তদন্ত না করে এখনও স্পষ্ট করে কিছু বলা যায়না।

প্রসঙ্গত, ২০১৮ সালে পায়ের ছাপ দেখে আতঙ্ক ছড়িয়েছিল। সেই সময় ট্র্যাপ ক্যামেরায় এক পূর্ণবয়স্ক রয়্যালবেঙ্গল টাইগারের ছবি ধরা পড়েছিল। কয়েক মাস ধরে লালগড়ের জঙ্গলে ও লাগোয়া এলাকায় ছিল সে। পরে শিকার উৎসব চলাকালীন নৃশংসভাবে বাঘটিকে হত্যা করা হয়েছিল। সেই সময় ওডিশার সিমলিপাল থেকে ঝাড়খণ্ড হয়ে বাঘটি ঢুকে পড়েছিল লালগড়ে। তাই বাঘ লালগড়ে চলে আসা নতুন ঘটনা নয়।  ফলে প্রথম থেকেই গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে বন দফতর।

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ফেসবুক লাইভ করে স্কুলের ভিতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, চাঞ্চল্য উত্তরপাড়ায়

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘নায়কের স্ত্রীর আমাকে পছন্দ নয়, তাই ছবি থেকে বাদ পড়ি’, ফের বিস্ফোরক তাপসী পান্নু

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট

কেন সাংসদ পদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার