তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশের জালে আরও ১ তৃণমূল কাউন্সিলর। তোলাবাজির অভিযোগে রাজপুর-সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায় ওরফে মনুকে গ্রেফতার করেছে পুলিশ। তোলাবাজির পাশাপাশি একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

জানা গিয়েছে, বহুদিন ধরে বিভাস মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠছিল। স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন কারণে টাকা তোলার অভিযোগ রয়েছে। কিন্তু ক্ষমতার জোরে নিজেকে সবকিছু থেকে বাঁচিয়ে চলছিলেন। কিন্তু অবশেষে তাঁকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গভীর রাতে গড়িয়ার রুবি সংলগ্ন বাইপাস এলাকার একটি হোটেল থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সামনে আসে তাঁর গ্রেফতারির খবর। গোপন সূত্রে খবর পেয়ে রুবি সংলগ্ন হোটেলে হানা দিয়েছিল নরেন্দ্রপুর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত রয়েছে, তা জানার চেষ্টা করা হচ্ছে। ধৃত কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় রীতিমতো ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিল বিভাস মুখোপাধ্যায় ওরফে মনু। এলাকায় কিছু করতে গেলেই তোলা চাওয়া হতো। সাধারণ মানুষের ওপরে অত্যাচার চালাতো কাউন্সিলরের সাঙ্গপাঙ্গরা। সকলের হদিশ পেতে তৎপর পুলিশ। ধৃতকে নিয়ে বাড়িতে গিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

রাজ্যে পালাবদলের পরে মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নিয়ে তোলাবাজির বিরুদ্ধে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। কোনওভাবে তোলাবাজিকে সহ্য করা হবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। ইতিমধ্যে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই তোলাবাজির সঙ্গে যুক্ত। কলকাতারও একাধিক কাউন্সিলর তোলাবাজির অভিযোগে অভিযুক্ত। সকলের বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। 

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী