ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, বিক্ষোভ স্থানীয়দের

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা:  প্রকল্পের সুবিধা দিতে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে। টাকা দিয়েও প্রকল্পের সুবিধা না পাওয়ায় উত্তর চণ্ডীপুরে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় শতাধিক গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী। লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে আইনত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এরপরেই বিক্ষোভ তুলে নেয় স্থানীয়রা।

জানা গিয়েছে, উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান অর্চনা মণ্ডল এবং তার স্বামী বিফল মণ্ডল দীর্ঘদিন ধরেই অসংখ্য মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিল। ঘর পাইয়ে দেওয়ার নামে দু’হাজার টাকা করে কাটমানি নিয়েছেন বলে জানা যায়। ১০ হাজার টাকার বিনিময়ে দ্রুত পরিষেবা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল। ২ মাসের বেশি সময় ধরে এই কাজ তাঁরা করছিলেন বলে অভিযোগ। কিন্তু সাধারণ মানুষ কোনও পরিষেবা পায়নি। এতদিন সাহস করে প্রতিবাদ করতে পারেনি তাঁরা। রাজ্যে পালাবদলের পরে সাহস করে প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয় মানুষ। এদিন অর্চনা মণ্ডল এবং বিফল মণ্ডলের বাড়িতে বিক্ষোভ দেখান শতাধিক গ্রামবাসী।

এলাকার বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল জানিয়েছেন, ‘দীর্ঘাদিন ধরে তৃণমূল কাটমানি ও দুর্নীতি করে এসেছে। মানুষ এখন সাহস করে বিক্ষোভ করছেন। উপভোক্তাদের সঙ্গে যদি প্রতারণা করা হয়ে থাকে, তাহলে আইন মেনে যথাযথ ব্যবস্থা নেবে প্রশাসন। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত প্রধান ও তার পরিবার।

একে একে কাটা হচ্ছিল ধর্ষকের অঙ্গ, গ্লাসের ওপাশ থেকে দেখছিল নির্যাতিতার পরিবার

অক্ষয়ের ১ কোটি টাকার অনুদানে ভোলবদল হল কাশ্মীরের একটি জরাজীর্ণ স্কুলের

হালিশহরের পর ভাটপাড়া পুরসভা, একযোগে পদত্যাগ করলেন ২৯ জন কাউন্সিলর

‘‌আগের সরকার বড় গর্ত করে দিয়ে গিয়েছে’‌, আর্থিক অবস্থা নিয়ে বিস্ফোরক দিলীপ

মোদিকে ঝালমুড়ি খাওয়ানো দোকানিকে বিদেশ থেকে খুনের হুমকি ফোন, আতঙ্ক ঝাড়গ্রামে

তীব্র দাবদাহের মাঝেই এক ফোঁটা জলের জন্য হাহাকারে এই রাজ্যগুলি…

মায়ের অসুস্থতা নিয়ে আর্জি, উমর খালিদকে অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ হাইকোর্টের

মাউন্ট এভারেস্ট জয় করে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু ২ ভারতীয়ের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

ঘর দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, বিক্ষোভ স্থানীয়দের

কাঁচা আম দিয়েই বানান ৫ রকম মিষ্টি, যা ফিরিয়ে আনবে ছোটবেলার স্মৃতি

বাঘের থাবায় মর্মান্তিক মৃত্যু চার মহিলার, চাঞ্চল্য মহারাষ্ট্রে