জমি দখল থেকে তোলাবাজি, ধর্ষণের অভিযোগও! গ্রেফতার তৃণমূল নেতা সুদর্শন বর

Share:

নিজস্ব প্রতিনিধি: একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিশ। বিজেপি কর্মীদের উপর হামলা থেকে শুরু করে জমি দখল, তোলাবাজি এবং এক মহিলাকে ধর্ষণের অভিযোগ- একাধিক মামলায় নাম রয়েছে তার। তৃণমূল নেতার গ্রেফতারিকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে হুগলিতে। 

হুগলির শ্রীরামপুর থানার পুলিশ গ্রেফতার করেছে পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল নেতা সুদর্শন বরকে। তিনি শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চাঁপদানির প্রাক্তন তৃণমূল বিধায়ক অরিন্দম গুঁইনের ঘনিষ্ঠ বলে রাজনৈতিক মহলে পরিচিত। বিজেপির অভিযোগ, সুদর্শন বরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। চাঁপদানির বিজেপি বিধায়ক দিলীপ সিং দাবি করেছেন, বিজেপি কর্মীদের মারধর, জোর করে জমি দখল, পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ এবং দিল্লি রোড সংলগ্ন বিভিন্ন কারখানা থেকে তোলাবাজির মতো অভিযোগে তাঁর নাম বারবার উঠে এসেছে। এছাড়াও, একটি মামলার অভিযোগ করা হয়েছে যে পার্টি অফিসে ডেকে নিয়ে এক মহিলাকে ধর্ষণ করা হয়েছিল। ওই অভিযোগেরও তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে এই অভিযোগগুলির বিষয়ে ধৃত তৃণমূল নেতার বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মঙ্গলবার ধৃত সুদর্শন বরকে শ্রীরামপুর আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে কি না, তা আদালতের নির্দেশের পরই স্পষ্ট হবে।

আরও পড়ুন: নেপালের সোনার দোকানে ২৫ লক্ষ টাকার গহনা চুরি, অশোকনগরে গ্রেফতার বাবা-ছেলে

প্রাথমিক তদন্তে পুলিশ ধৃতের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার নথি খতিয়ে দেখছে। অভিযোগগুলির সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট অভিযোগকারী, প্রত্যক্ষদর্শী এবং অন্যান্য সাক্ষীদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তদন্তকারীদের দাবি, প্রয়োজন হলে আগের আর্থিক লেনদেন, সম্পত্তি সংক্রান্ত তথ্য এবং অন্যান্য অভিযোগও নতুন করে খতিয়ে দেখা হবে।

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর

নেপালের সোনার দোকানে ২৫ লক্ষ টাকার গহনা চুরি, অশোকনগরে গ্রেফতার বাবা-ছেলে

স্যালাইন খুলতে গিয়েই বিপত্তি! ৩ মাসের শিশুর আঙুল কেটে দিল হাসপাতালের অস্থায়ী কর্মী

দুর্গা বেশে দিব্যাণী মণ্ডল, মহালয়ায় এবার ‘মহিষাসুরমর্দ্দিনী’-র ভূমিকায় ‘ফুলকি’?

টাকা চুরির সন্দেহে পাশবিক নির্যাতনের শিকার ৮ বছরের মেয়ে, চাঞ্চল্য অন্ধ্রপ্রদেশে

ব্যবসায়ীর সম্পত্তি দখল মামলায় গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিন চেয়ে হাইকোর্টে অতীন ঘোষ

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

খেলতে খেলতে ২২০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৪ বছরের শিশু, উদ্ধার অভিযান শুরু

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, ভূপেন্দ্র যাদবকে বিশেষ উপহার শুভেন্দুর

১ জুলাই থেকে বাড়ছে শ্রমিকদের বেতন, বড় ঘোষণা রাজ্য সরকারের

হাইকোর্টে ফের ধাক্কা মমতা শিবিরের, এবার কোন‌ মামলায়?

তেতো ভুলে চেটেপুটে খাবে সবাই! গরম ভাতে জমে যাবে এই স্পেশাল করোলা ভাপা