খেলতে খেলতে ২২০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৪ বছরের শিশু, উদ্ধার অভিযান শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি: খেলতে খেলতে মুহূর্তেই নেমে এল বিপর্যয়। হরিয়ানার আম্বালা জেলায় একটি গভীর কূপে পড়ে যায় চার বছরের এক শিশু। প্রায় ২২০ ফুট গভীর কূপের মধ্যে পড়ে যায়। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকরা। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ভারতীয় সেনাবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থাকেও কাজে নামানো হয়েছে। শিশুটিকে জীবিত ও নিরাপদে উদ্ধার করতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।  

উদ্ধারকারী দল  কূপের ভেতর থেকে শিশুটিকে খুঁজে বের করতে এবং তাকে নিরাপদে উদ্ধার করার চেষ্টায় আধুনিক সরঞ্জাম ব্যবহার করছে। পাশাপাশি উদ্ধারকাজ যাতে নির্বিঘ্নে চালানো যায়, সেজন্য ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন এবং সাধারণ মানুষের প্রবেশও নিয়ন্ত্রণ করা হয়েছে। 

আরও পড়ুন: জাহাঙ্গীর খানের বিপুল সম্পত্তির হদিস! উদ্ধার ৬০ টি দলিল

এই ঘটনায় গোটা গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও শিশুটির দ্রুত ও নিরাপদ উদ্ধারের জন্য প্রার্থনা করছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং শিশুটিকে নিরাপদে বাইরে নিয়ে আসাই এখন মূল উদ্দেশ্য। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছে প্রশাসন। উল্লেখ্য, দেশে আগেও একাধিকবার গভীর কূপে শিশু পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, পরিত্যক্ত বা অব্যবহৃত কূপ যথাযথভাবে বন্ধ না করার ফলেই এ ধরনের দুর্ঘটনা ঘটে। প্রশাসনের তরফে বারবার নির্দেশিকা জারি করা হলেও অনেক ক্ষেত্রেই তা মানা হয় না। তাই এই ঘটনার পর ফের খোলা কূপগুলিকে দ্রুত চিহ্নিত করে নিরাপদভাবে সিল করার দাবি উঠেছে। 

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়