বাবার পদবী চট্টোপাধ্যায় ছেলের চ্যাটার্জি কেন?‌ এসআইআর শুনানিতে হাজির শোভনদেব পুত্র সায়নদেব

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকা প্রকাশের পর নানা ধরণের বিভ্রান্তি সামনে আসছে। আর তা নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে। তার উপর একাধিক বিশিষ্টজনকেও শুনানিতে ডেকে পাঠানো হয়েছে বলে খবর। তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা–মন্ত্রীরা। এবার পদবীর ভুলে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়নদেব চ্যাটার্জিকে ডাকা হল এসআইআর শুনানিতে। এসআইআর শুনানিতে হাজিরা দিতে আজ, মঙ্গলবার ভবানীপুর গার্লস হাইস্কুলের কেন্দ্রে হাজির হলেন কৃষিমন্ত্রীর ছেলে সায়নদেব। এর আগে তিনবার জেতা সাংসদ দীপক অধিকারীকে (‌দেব)‌ ডেকে পাঠানো হয়েছিল।

এদিকে তৃণমূল কংগ্রেসের সাংসদ বাপি হালদারও ডাক পেয়েছেন এসআইআর শুনানিতে। অমর্ত্য সেন থেকে মহম্মদ শামি পর্যন্ত শুনানিতে ডাক পান। প্রাক্তন বায়ুসেনার কর্তা এবং নেতাজি পরিবারের সদস্যকেও শুনানিতে ডাকা হয়। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব অশোকমোহন চক্রবর্তীকেও শুনানিতে ডাকা হয়েছে। আর রাজ্যের প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস নেতা। তবে দুই ছেলের নাম চট্টোপাধ্যায় না রেখে পদবীতে চ্যাটার্জি রেখেছিলেন তিনি। আর তার জেরেই এবার পড়তে হল বিপাকে। এসআইআর পর্বে এআই প্রযুক্তি ব্যবহার করে ঝাড়াই বাছাই শুরু হয়েছে। আর তাই প্রশ্ন উঠেছে, বাবার নামের পদবীতে চট্টোপাধ্যায় অথচ ছেলে কেন চ্যাটার্জি? সুতরাং শুনানিতে ডাক পেলেন সায়নদেব।

অন্যদিকে এই ঘটনা নিয়ে আগেই ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তবে আজ সায়নদেব পাসপোর্ট প্যান কার্ড–সহ সব নথি নিয়ে তিনি হাজির হন ভবানীপুর গার্লস হাইস্কুলের শুনানি কেন্দ্রে। তাঁর কাছ থেকে পাসপোর্টের তথ্য নিলেন নির্বাচন কমিশনের অফিসাররা। কিন্তু সায়নদেবের প্রশ্ন, এই তথ্য তো তিনি আগেও দিয়েছেন। তাহলে কেন শুনানিতে ডাকা হল? যদিও নির্বাচন কমিশনকে তোপ দেগে কৃষিমন্ত্রী আগেই বলেছেন, ‘‌সার্টিফিকেটে ও ভোটার তালিকায় নামের বানান অন্য রয়েছে। তাতেই বলছে তোমার নাম বাদ যাবে। নির্বাচন কমিশন যদি আমার নাম ভুল তোলে, তার দায় আমি কেন নেব? এমন ভূরি ভূরি অভিযোগ আমাদের কাছে আসছে। আমার ছেলে সায়নদেবের সঙ্গেও এমনই হয়েছে।’‌

এছাড়া সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের পুত্র অতীশ আজিজ অভিযোগ করেছিলেন, খসড়া ভোটার তালিকায় তাঁর ও সেলিমের পদবী বদলে দেওয়া হয়েছিল। পদবীর জায়গায় লেখা ছিল অবস্থি। এই নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। তারপর পদক্ষেপ করে নির্বাচন কমিশন। ইআরও’‌র কাছে থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়। আর রিপোর্ট পাওয়ার পর নির্বাচন কমিশন জানিয়ে দেয়, যে অভিযোগ করা হয়েছে তার কোনও ভিত্তি নেই। মহম্মদ সেলিমের নাম সংক্রান্ত কোনও ভুল নেই। এবার দেখার সায়নদেবের ক্ষেত্রে কোন তথ্য দেয় নির্বাচন কমিশন।

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ