হিন্দুদের বিরুদ্ধে জেহাদ! লক্ষ কণ্ঠে কোরান পাঠের আয়োজন করবেন মুসলিমদের নব্য মসিহা হুমায়ুন

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে রবিবার অনুষ্ঠিত হল ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এবার গীতা পাঠের বিপরীতে কোরান পাঠের নিদান দিলেন ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর। সম্প্রতি তিনিই খবরে। মুর্শিদাবাদে বাবরি মসজিদ স্থাপন করা হবে এই ঘোষণা আগেই করেছিলেন হুমায়ুন। শনিবার হয়ে গিয়েছে তারই ভিত্তিপ্রস্তর স্থাপন। যদিও সম্প্রতি হুমায়ুনকে দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল। কিন্তু তাতে কী, নিজের বক্তব্য পুরোদমে বজায় রেখেছেন ভরতপুরের বিধায়ক।

ধর্মের জিগির তুলে যে ভোট বৈতরণী পার করতে চাইছে রাজনৈতিক দলগুলি সেটা এখন স্পষ্ট হয়ে উঠেছে। ব্রিগেডে গীতা পাঠ যে হিন্দু ভোট পাওয়ারই অন্যতম মাধ্যম তা আমজনতা ভালভাবেই জানেন। এবার মুর্শিদাবাদে যদি দেখা যায় কোরান পাঠ হচ্ছে তা হলেও হয়তো বিশেষ অবাক হবেন না কেউ।  রবিবার যখন ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ চলছে ঠিক তখনই মুর্শিদাবাদে কোরান পাঠের আয়োজন করবেন বলে ঘোষণা করলেন হুমায়ুন কবীর। তাঁর বক্তব্য, “বিজেপি গীতা পাঠের আয়োজন করে ক্ষমতা দখল করতে চাইছে। তাহলে এবার কোরান পাঠ হবে। তাতে বিধানসভায় আরও বেশি সংখ্যক মুসলমান বিধায়ক আসবেন। ”

বাংলার বুকে বাবরি মসজিদের স্থাপন নিয়ে তৃণমূলের সঙ্গে এই মুহূর্তে তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে ভরতপুরের বিধায়কের। দল তাঁকে সাসপেন্ড করতেই ফুঁসে উঠেছেন তিনি। সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন হুমায়ুন। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনও কিছুরই পরোয়া করেন না বিধায়ক। হুমায়ুনের কথায়, “বাংলায় ৩৭ শতাংশ সংখ্যালঘু আছে। তাদের সিংহভাগের ভোট পেয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। খুব অহংকার হয়েছে। চূর্ণ করব আমি। ওকে প্রাক্তন করবই।” এরপর হুমায়ুনকে আরো বলতে শোনা যায়, “সরকারি টাকায় জগন্নাথ মন্দির তৈরি করেছেন। উনি কি জগন্নাথ মন্দির তৈরি করার জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন?”

ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে যখন, তার পাল্টা কিছু না বললে তো রাজনীতির গন্ধ বজায় থাকে না। তাই এ নিয়ে মুখ খুলেছেন হুমায়ুন কবীর। তিনি বলেন, “বিজেপি নতুন কিছু করছে না। বরাবর হিন্দুত্বের তাস খেলে ওরা। রামমন্দিরকে ইস্যু করে ওরা ক্ষমতায় এসেছে। ১৯টা রাজ্য দখল করেছে। বাংলা দখলের জন্য এখন গীতা পাঠ করছে। ঠিক আছে, আমিও মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় জেতার জন্য কোরান পাঠের আয়োজন করব। লক্ষ লক্ষ লোক নিয়ে কোরান পাঠ হবে। তাদের খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরান পাঠ চলবে। এক লক্ষ্য হাফেজকে দিয়ে কোরান পাঠ করাব। মুর্শিদাবাদে প্যান্ডেল হবে, তারপর কোরান পাঠ হবে। গীতা পাঠ হতেই পারে। সনাতন ধর্মের যে কোনও মানুষই গীতা পাঠ করতে পারেন। আমার সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে। “

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

শিল্পের আশায় সিঙ্গুরে বিশ্বকর্মার পুজো করলেন কৃষকরা

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

জোর ধাক্কা মমতার, সরে দাঁড়ালেন নন্দীগ্রামের কালীঘাটপন্থী প্রার্থী

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

শুটিং শেষে ফেরার পথে বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের নায়ক পলাশ, কী অপরাধ তাঁর?

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস