‘‌বিজেপি শুধুই মিথ্যার পর মিথ্যা প্রতিশ্রুতি দেয়’‌, পুরুলিয়া থেকে তোপ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ হাতে আর দু’‌দিন বাকি। তারপরই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন বাংলার মানুষ। বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। আর এই নির্বাচনে পুরুলিয়ার বলরামপুর বিধানসভা কেন্দ্রে জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখান থেকেই বিজেপিকে তুলোধনা করলেন তিনি। এই বলরামপুর থেকে যে ট্রেনগুলি অযোধ্যার উদ্দেশ্যে যায় সেগুলি সব কটিই দেরিতে চলে বলে অভিযোগ তাঁর। এই অবস্থায় এখানের বিজেপির সাংসদ এবং বিধায়ক থাকার পরও কোনও উন্নয়ন হয়নি বলে তাঁর অভিযোগ।

এদিকে আজ, সোমবার পুরুলিয়ার বলরামপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী জনসভা থেকে বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে তুলোধনা করেন ডায়মন্ডহারবারের সাংসদ। এখান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌জ্যোতির্ময় মাহাতোকে জিজ্ঞাসা করুন, ১২ বছর আগে রান্নার গ্যাসের দাম ৪০০ টাকা। এখন তা হয়েছে হাজার টাকা। কেন এমন হল?‌ আমার চ্যালেঞ্জ জ্যোতির্ময় সিং মাহাতোকে, মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছিল, কুড়মালি ভাষাকে স্বীকৃত করতে। আজ তিন মাস হয়ে গেল জ্যোতির্ময় সিং মাহাতোর সরকার তা করেনি। আমি মিথ্যে বললে আমার বিরুদ্ধে মামলা করুক।’‌

অন্যদিকে পুরুলিয়ায় কোনও ট্রেন সময় মতো চলে না বলে সুর চড়ান তৃণমূল কংগ্রেস সাংসদ। তাই বিজেপির উপর ভরসা না রেখে তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতোকে জেতাতে বলেছেন। বিজেপি সাংসদ–বিধায়ককে এদিন কাঠগড়ায় তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই বলরামপুর থেকে যে ট্রেনগুলি অযোধ্যার উদ্দেশ্যে যায় সেগুলি সব কটিই দেরিতে চলে। যারা ‌সামান্য ট্রেনের সময় ঠিক করতে পারে না, তারা আপনাদের পরিষেবা দেবে!‌ এটা আপনারা বিশ্বাস করেন?‌ মোদির গ্যারান্টি মানে জিরো ওয়ারেন্টি। তাই শান্তিরাম মাহাতোকে জেতান আর উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। আমরা কথা দিয়ে কথা রাখি। সেটা আপনারা দেখেছেন।’‌

এছাড়া বিজেপির মিথ্যার পর মিথ্যা প্রতিশ্রুতি দেয় বলেও তোপ দাগেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা। তাই বিজেপিকে অভিষেকের তুলোধনা, ‘‌বিজেপি শুধুই মিথ্যার পর মিথ্যা প্রতিশ্রুতি দেয়। ১৫টি রাজ্যে বিজেপি সরকার আছে। সেখানে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেনি। আর বাংলায় এসে বলছে, ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবে। মা, বোনেরা বিশ্বাস করবেন না। মোদির গ্যারান্টি মানে জিরো ওয়ারেন্টি। আর দিদির গ্যারান্টি মানে একশো শতাংশ ওয়ারেন্টি। এবার সব বুথ থেকেই তাই বেশি মার্জিনে তৃণমূলকে জেতাতে হবে। যদিও জয় শুধু সময়ের অপেক্ষা। আগেরবার তৃণমূল এখানে হেরেছে। তারপরও উন্নয়নের কাজ আমরা করেছি। এবার তাই আশীর্বাদ করবেন। আর বিজেপিকে উচিত শিক্ষা দিন।’‌

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

ময়দা মাখা-বেলার ঝামেলা নেই, সন্ধ্যার চায়ের আড্ডা জমান সুজি-আলুর শিঙাড়ায়

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে নির্বাচন কমিশন, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক

‘বাবা কোনও ভুল কাজ করেনি’, মিলন প্রধানের জামিনের পর যা বলল মেয়ে অরুণিমা

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা