এই মুহূর্তে

‘অজিত মাহাতো ডিল করে নিজের ছেলেকে প্রার্থী করেছে’‌, পুরুলিয়া থেকে তোপ অভিষেকের

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, শুক্রবার পুরুলিয়া জেলার জয়পুরের বামনীয়া ডাকবাংলো মাঠের জনসভা থেকে বিজেপি এবং অজিত মাহাতোকে তোপ দাগেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে কুড়মিদের জন্য বোর্ড গঠন থেকে শুরু করে গোটা জেলার উন্নয়ন রাজ্য সরকার করেছে বলে দাবি করেন তিনি। তাই এখানে নির্বাচনী জনসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থন করার পক্ষে সওয়াল করেন। আর বিজেপি কোনও কাজ করেনি বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

এদিকে রাজ্য সরকার যে কাজগুলি করেছে তাও উপস্থিত জনগণকে স্মরণ করিয়ে দেন। রাজ্য সরকারের উন্নয়নের ধারা তুলে ধরে তৃণমূল সাংসদ বলেন, ‘‌জয়পুরে রামকৃষ্ণ মাহাতো গর্ভরমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝালদায় মডেল স্কুল, ২টি প্রাথমিক বিদ্যালয়, ৭টি আপার প্রাইমারি স্কুল, ৫৫টি সুস্বাস্থ্য কেন্দ্র করা হয়েছে। ৪টি সাঁওতালি স্কুল করা হয়েছে। কুড়মিদের জন্য বোর্ড গঠন করা হয়েছে। কুড়মিদের পাশে রাজ্য সরকার একাধিকবার দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে কুড়মি ভাষাকে মর্যাদা দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার কোনও কাজই করেনি।’‌

অন্যদিকে এখান থেকে বিজেপি বিধায়ক ছিল এবং সাংসদও ছিল। তারপরও এখানকার মানুষজনের জন্য কোনও কাজ করেনি। বিজেপির উন্নয়নের রিপোর্ট কার্ড নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন ডায়মন্ডহারবারের সাংসদ। অভিষেক চষালেঞ্জ ছুড়ে বলেন, ‘‌যে বিজেপি ডবল ইঞ্জিন সরকারের কথা বলে, নরহরি মাহাতো এখানকার বিধায়ক ছিলেন। নরহরি মাহাতো এবং জ্যোতির্ময় মাহাতো আপনাদের সামনে রিপোর্ট কার্ড দিয়ে কী উন্নয়ন করেছেন বলতে পারলে আমি ভোট চাইতে আসব না।’‌

এছাড়া অজিত মাহাতো নিজের ছেলেকে প্রার্থী করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ডিল করেছে বলে তোপ দাগেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা। তাই অভিষেকের তোপ, ‘‌অজিত মাহাতোবাবুরা অমিত শাহের সঙ্গে বৈঠক করেছে। রাজ্যের চিঠি পাঠানোর পরেও কেন কুর্মালি ভাষাকে মর্যাদা দেওয়া হয়নি?‌ সেই প্রশ্ন তোলেনি। বরং ডিল করে নিজের ছেলেকে প্রার্থী করেছে। তাই এদের বিশ্বাস না করে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করুন।’‌

Published by:

Share Link:

More Releted News:

উত্তর-দক্ষিণে জোড়া আক্রমণ ! ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক

বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতেই সন্দেহ! পর্ণশ্রীতে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ

সকাল থেকে শুরু দুর্যোগ, কতদিন চলবে ঝড়বৃষ্টি?

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ