ঠাকুরবাড়িতে অভিষেকের আসার সূচিতে পরিবর্তন, মুখিয়ে অপেক্ষায় রয়েছেন মতুয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, শুক্রবার গাইঘাটার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই ঠাকুরবাড়ি সেজে উঠেছে। হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুরের মন্দির থেকে বড়মার মন্দির ফুলের সাজে মুড়ে দিয়েছেন মতুয়া ভক্তরা। গোটা ঠাকুরবাড়ি–সহ বনগাঁ থেকে ঠাকুরনগর পর্যন্ত রাস্তা সাজানো হয়েছে মতুয়াদের লাল নিশান দিয়ে। ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের নানা জেলায় সভা–সমাবেশ করে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগে সূচিতে ছিল, নদিয়ার তাহেরপুরের সভা থেকে হেলিকপ্টারে করে ঠাকুরনগর হাইস্কুলের মাঠে পৌঁছবেন অভিষেক। তারপর ঠাকুরবাড়িতে গাড়িতেই আসবেন তৃণমূল সাংসদ। কিন্তু সেই সূচির পরিবর্তন করা হয়েছে বলে খবর। বনগাঁ শহরের কিষান মান্ডির মাঠে অস্থায়ী হেলিপ্যাডে দুপুর ২টো নাগাদ নেমে গাড়িতে করে ঠাকুরবাড়িতে পৌঁছবেন অভিষেক।

এদিকে আজকের সভা থেকে মতুয়াদের উদ্দেশে কী বার্তা দেন সেদিকেও নজর রয়েছে সকলের। দক্ষিণ নদিয়া ছাড়াও সংলগ্ন এলাকার বাসিন্দাদের উপস্থিতির উপরও জোর দিচ্ছে তৃণমূল। অনেক এলাকায় রেল যোগাযোগ সুবিধাজনক হওয়ায় ট্রেনপথে বিপুল সংখ্যক মানুষ সভাস্থলের দিকে রওনা দেবেন বলে অনুমান। বনগাঁ মহকুমায় ১ লক্ষ ২০ হাজার মতুয়া এসআইআর শুনানির নোটিস পেয়েছেন। তাতে নির্বাচন কমিশনের নির্ধারিত নথি না থাকায় নাগরিক তকমা চলে যাওয়ার ভয় চেপে বসেছে মতুয়াদের মনে। কদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ সফরে এসে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কোনও দিশা না দেওয়ায় হতাশ মতুয়ারা এখন অভিষেকের দিকেই তাকিয়ে আছেন। গাইঘাটা, ঠাকুরনগরের পাশাপাশি বনগাঁ উত্তর–দক্ষিণ ও বাগদা কেন্দ্রেও বসবাস বিরাট অংশের মতুয়াদের।

অন্যদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর এবং তাঁর মেয়ে বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর ঠাকুরবাড়িতে অভিষেককে স্বাগত জানাবেন। এখানে আসা নিয়ে কদিন আগেই বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর হুমকি দিয়েছিলেন। পরে অবশ্য সেখান থেকে সরে আসেন। তাই এবার ফুল ছিটিয়ে বরণ করে অভিষেককে নিয়ে যাওয়া হবে হরিচাঁদ ঠাকুরের মন্দিরে। পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো শেষ করে অভিষেক যাবেন বড়মার মন্দিরে। সেখানে ধান–দূর্বা দিয়ে তাঁকে আশীর্বাদ করবেন মমতাবালা ঠাকুর। তারপর সকলের সঙ্গে অভিষেকের বৈঠক করার সম্ভাবনাও আছে।

এছাড়া এই কর্মসূচি নিয়ে বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস ও বনগাঁ পুরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদার–সহ তৃণমূল নেতৃত্ব বনগাঁ বিডিও অফিসের পাশে কিষান মান্ডির মাঠে অস্থায়ী হেলিপ্যাড ঘুরে দেখেন। বিশ্বজিৎ দাস বলেন, ‘বনগাঁ থেকেই গাড়িতে করে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে ঘিরে মানুষের আবেগ রয়েছে। তাই ঠাকুরবাড়ি পর্যন্ত রাস্তার ধারে মানুষ উপস্থিত থাকবেন।’ আর মমতাবালা ঠাকুরের বক্তব্য, ‘আমরা সব ব্যবস্থা করে রেখেছি। অভিষেক কিছু বলেন কিনা বা কোনও বৈঠক করেন কিনা, সেটা তাঁর উপরে নির্ভর করছে।’

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি