দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিপুল শতাংশ ভোটদান পরিবর্তনের হাওয়া, মোদি–শাহের দাবি খারিজ করলেন ডেরেক

নিজস্ব প্রতিনিধি:‌ প্রথম দফার ভোট হয়ে গিয়েছে। আর তারপরই নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ দাবি করতে শুরু করেছেন, বাংলায় সরকার গড়বে বিজেপি। বইছে পরিবর্তনের হাওয়া। আর গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, প্রথম দফাতেই ১২৫ আসন জিতে গিয়েছে তৃণমূল। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেন, প্রথম দফাতেই বিজেপির দফারফা হয়ে গিয়েছে। নাম যত কেটেছে ভোট তত বেড়েছে। এবার অমিত শাহের দাবিকে খারিজ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

এদিকে দ্বিতীয় দফার ভোট এখনও বাকি। সেখানেও আছে ১৪২টি আসন। যা হবে আগামী ২৯ এপ্রিল। এই আবহে আজ, শুক্রবার এক্স হ্যান্ডেলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি দীর্ঘ পোস্ট করে ডেরেক দাবি করেছেন, ৯২.৭০ শতাংশ ভোটদানের হার আসলে একটি ভুয়ো ন্যারেটিভ মাত্র। ডেরেকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের তুলনায় ২০২৬ সালে প্রথম দফায় মোট ভোটদানের সংখ্যা আসলে কমেছে। ২০২১ সাল ও ২০২৬ সালের প্রথম দফার ভোটগ্রহণের পরিসংখ্যান তুলে ধরে এক্স পোস্টে ডেরেক লেখেন, ‘‌২০২১ সালে মোট ভোটার ছিল ৩.৬৭ কোটি। ৮৪ শতাংশ ভোট পড়েছিল। মোট ভোটদানের সংখ্যা ছিল ৩.১০ কোটি। কিন্তু এসআইআরের পরে বদলে যায় ভোটারের সংখ্যা। ২০২৬ সালে এসআইআরের পর ভোটার তালিকা থেকে বহু নাম বাদ যাওয়ায় মোট ভোটারের সংখ্যা কমে দাঁড়ায় ৩.৩৩ কোটিতে। প্রথম দফায় ৯২.৭০ শতাংশ ভোট পড়লেও মোট সংগৃহীত ভোটের সংখ্যা ৩.০৯ কোটি। অর্থাৎ, ২০২১ সালের তুলনায় শতাংশের নিরিখে বেশি হলেও সংখ্যায় এবার ৮৩,৬৭৪টি ভোট কম পড়েছে।’‌

 

অন্যদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি খারিজ করতে গিয়ে নানা পরিসংখ্যান সামনে নিয়ে এসেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা। তাই এক্স পোস্টে ডেরেক ও’‌ব্রায়েন লেখেন, ‘‌ভোটদানের শতাংশ এবার অনেক বেশি দেখাচ্ছে শুধুমাত্র ভোটার তালিকার আকার ছোট হওয়ার কারণে। নির্বাচন কমিশনের এসআইআরের ফলে তালিকা থেকে কয়েক লক্ষ নাম বাদ গিয়েছে। ভোট শতাংশের এই বৃদ্ধি নিছকই অঙ্কের খেলা। ভোটার তালিকা ছোট হওয়ায় শতাংশ বেশি দেখাচ্ছে। কিন্তু প্রকৃত মানুষের অংশগ্রহণ বাড়েনি, বরং কমেছে। অমিত, আপনাকে এক্সপোজ করা খুব সহজ। বিজেপি যেভাবে ৯২ শতাংশ ভোটকে নিজেদের পক্ষে হওয়া বলে প্রচার করছে, তা আসলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। ২০২১ এবং ২০২৬ সালের মধ্যে ভোটের এই সামান্য ব্যবধান আসলে নগণ্য।’‌

তাছাড়া পরিসংখ‌্যান বলছে, প্রথম দফার ভোটের ১৫২টি আসনের মধ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল ৯২টিতে। বিজেপির দখলে ছিল ৫৯টি আসন। বাকি ১৪২টি আসন, যেখানে ভোট হবে সেখানে বিজেপির দখলে ছিল গতবার মাত্র ১৮টি আসন। এবার ডেরেক ও’‌ব্রায়েন প্রধানমন্ত্রীকে ঠুকে লেখেন, ‘‌নরেন্দ্র, আপনি ঘোষণা করেছিলেন যে আপনিই বাংলার ২৯৪টি আসনের প্রার্থী। বড় বড় কথা বলা বন্ধ করুন। আগামী ৪ মে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল বাংলা জেতার পর চ্যালেঞ্জটা গ্রহণ করুন—প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিন।’‌

Published by:

Share Link:

More Releted News:

ভোট শেষের পর এল ‘ভোটার স্লিপ’, বিএলও-কে আটকে চাঁচলে চলল বিক্ষোভ

‘‌তৃণমূল সেঞ্চুরি পার করে গিয়েছে’‌, অমিত শাহের দাবি নস্যাৎ করলেন অভিষেক

‘তৃণমূল সরকারের পর্যটনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি’, ডোমজুড় থেকে তুলোধনা অভিষেকের

শান্তিনিকেতনে ধর্ষণের ঘটনায় আলোড়ন তুঙ্গে, ভোটের মরশুমে থানা ঘেরাও এলাকাবাসীর

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

হোমিওপ্যাথি চিকিৎসককে কুপিয়ে খুন! থানায় আত্মসমর্পণ অভিযুক্ত পরিচারিকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ