‘সর্বস্তরে সংহতি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চায় তৃণমূল’, বললেন চন্দ্রিমা

Share:

নিজস্ব প্রতিনিধি : ধর্মতলায় সংহতি দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস। বাবরি মসজিদ ধ্বংসের দিনে সম্প্রীতি রক্ষার দাবি নিয়ে প্রতি বছরেই এই দিনটিকে পালন করে তৃণমূল। ধর্মতলা তৃণমূলের সংখ্যালঘুদের উদ্যোগে সংহতি দিবসে সভার আয়োজন করা হয়েছে। এই সভায়  হাজির রয়েছেন সর্ব ধর্মের, সর্ব জাতির মানুষ।

এদিনের সভা মঞ্চ থেকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, সংহতি ঐক্য, বিভাজন নয়।  একসঙ্গে সব সম্প্রদায়, সব ধর্ম, সব শ্রেণি সকলেই একসঙ্গে থাকবে। সংবিধানের শপথ নিয়ে যাঁরা সরকারে থাকে, তাঁরা সংহতি ও সম্প্রীতিকে নষ্ট করছে। এই সংহতি দিবসের মঞ্চ থেকে তাঁদের ধিক্কার ।  এই সভা মঞ্চ থেকে উঠেছে এসআইআর-র কথা। কেন এটা করা হচ্ছে? আসন্ন নির্বাচনের মুখোমুখী হতে চলেছে ৫টি রাজ্য। নির্বাচনের আগে একটি রাজ্যকে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। ভারতের সংবিধান ঐক্যের কথা বলে। মৌলিক অধিকারের কথা বলে। রাইট টু মুভমেন্ট আটকানোর চেষঅটা করা হলে চুপ করে বসে থাকবে না বাংলা।

নাম না করে বিজেপিকে তৃণমূল কটাক্ষ করেছে। যে রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, সেখানে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এটা কখনও মেনে নেওয়া হবে না। আজ ভোটাধিকার নষ্ট করার লক্ষ্যে, ভারতবর্ষে সংবিধানকে নস্যাৎ করার কাজ করা হচ্ছে। তাঁদের বার্তা দিতে চায় তৃণমূল। সব সম্প্রদায়ের মানুষ হাজির রয়েছেন তৃণমূলের এই সংহতি মঞ্চে। সংহতি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চায় তৃণমূল। সংবিধানের অধিকার থেকে একজন মানুষকেও বঞ্চিত করতে দেওয়া হবে না। সংবিধানের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হলে গর্জন চলবে। আগামী পথ কী হবে বাংলা সবসময় মানুষকে জানিয়েছে। ভবিষ্যতেও জানাবে।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত