সংসদে হামলা নিয়ে বিজেপিকে নিশানা তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতকালীন অধিবেশন চলাকালীন আচমকাই সেখানে ঢুকে পড়ে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি।  আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নিরাপত্তার গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবিরের একাংশ। এই নিয়ে তৃণমূলের তরফে প্রশ্ন করা হয়েছে,’সাংসদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করার অভিযোগে যদি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে সংসদ থেকে বরখাস্ত করা হতে পারে তবে বুধবার লোকসভার ভেতরে এই ঘটনার জন্য কেন মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহাকে বরখাস্ত করা হবে না।‘  

শুধু তাই নয় তৃণমূলের তরফে আরও জানানো হয়েছে,’নিরাপত্তা ভঙ্গ করে কি করে লোকসভার অধিবেশন চলাকালীন সময় অজ্ঞাত পরিচয় দুই জন ঢুকে পড়ল। কেন্দ্রীয়  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন দিল্লি পুলিশের নজরদারিতে কি করে এমন ঘটনা ঘটলো। দিল্লির পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ । সংসদের পবিত্রতা নিয়ে আপোষ করা যায় না! কেন্দ্রীয় সরকারের উচিত এই নিয়ে তদন্ত করার।‘

লোকসভার অধিবেশন চলাকালীন অধিবেশন কক্ষে দুই ব্যক্তির অনুপ্রবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেন,’ সংসদের জঙ্গি হামালর বর্ষপূর্তির দিন ছিল আজ। তাছাড়া এমনিতে কয়েকদিন আগে সংসদে হামলার হুমকি দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সংসদে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকার প্রয়োজন ছিল। যে ভাবে লোকসভা ভিজিটার্স গ্যালারি থেকে ঝাঁপিয়ে পড়ল তাতে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিরাপত্তায় কত মারাত্মক খামতি রয়েছে।‘

প্রসঙ্গত ২২ বছর আগে সংসদে হামলার স্মৃতি ফিরিয়ে দিয়েছে বুধবারের ঘটনা। এর আগে ২০০১ সালে সংসদে জঙ্গি হামলা হয়েছিল।দীর্ঘ ২২ বছর পর, একই দিনে, ফের আতঙ্ক ছড়াল সংসদের অন্দরে। প্রাণে বাঁচতে সাংসদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।তবে এদিন  কী করে লোকসভায় এমন ঘটতে পারে, সেই প্রশ্ন তুলে নিরাপত্তার গাফিলতির  অভিযোগ  উঠছে ।

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

স্বপ্নের বাইক নিয়ে হাজির Suzuki, দাম শুনলে হার্টফেল হতে পারে

বিয়ের চার মাসের মধ্যেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

বাংলাদেশে দুর্গাপুজোয় পাঁচ দিনের ছুটি, হিন্দুদের মন জয়ে মাস্টারস্ট্রোক তারেকের

নিরাপত্তা পরীক্ষায় ডাহা ফেল, নতুন মডেল ‘জিপিটি-৬.১’ বাজারে আনছে না OpenAI

চক দে ইন্ডিয়া, এশিয়ান গেমসে ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতলেন ভারতের মেয়েরা

রেস্তরাঁর স্বাদ এবার ঘরেই, জলখাবারে বানিয়ে নিন সুস্বাদু চিকেন মালাই কাবাব

১৮ বছরের দীর্ঘ অপেক্ষা! এশিয়ান গেমসে সোনা জিতে কলকাতায় ফিরলেন পিঙ্কি

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল