এই মুহূর্তে

‘বিদ্রোহী’ হুমায়ুনকে গলা ধাক্কা দিয়ে বের করল তৃণমূল নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি : মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল। সাংবাদিক সম্মেলন করে জানালেন ফিরহাদ হাকিম। এদিন তিনি বলেছেন, ঘৃণার রাজনীতি সহ্য করবে না তৃণমূল। সব ধর্ম মিলে একসঙ্গে চলাই বাংলার সংস্কৃতি। তৃণমূল কংগ্রেসের মতাদর্শ হল একত্রে কাজ করা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, তৃণমূল ধর্মনিরপেক্ষ দল। গণতন্ত্র ও সর্বভৌমত্বে বিশ্বাস রাখে এই দল। এদিন তাঁর কথায় উঠে এসেছে বাংলার মণীষীদের কথা।

ফিরহাদ হাকিম বলেছেন, সমাজকে ভাগ করার অভিসন্ধি করছে বিজেপি। নেতাদের ইডি সিবিআই করে কিছু করা সম্ভব হচ্ছে না। এরপরেই বিজেপির খেলা শুরু হয়েছে। প্রতিবারই ভোটের আগে তৃণমূলকে ভাঙার চেষ্টা করা হয়। এবার হুমায়ূন কবীরকে টার্গেট করা হচ্ছে। তাঁর কথায়, বিভাজনের রাজনীতিকে প্রশ্রয় দেয় না তৃণমূল। যাঁরা বিভাজনের রাজনীতি করছেন, তৃণমূলে তাঁদের কোনো জায়গা নেই। বাংলা সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে না। শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগেও সতর্ক করেছিল হুমায়ূন কবীরকে। কিন্তু তিনি সে কথা শোনেননি। ফের নতুন করে মন্তব্য করেছেন। দলের উর্দ্ধতম নেতৃত্বের মতামত নিয়ে সাসপেন্ড করা হচ্ছে হুমায়ূন কবীরকে। দলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক থাকবে না। ধর্ম নিয়ে যাঁরা ভাগাভাগি করে তাদের সঙ্গে দল কোনও সম্পর্ক রাখবে না।

বৃহস্পতিবার বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। সেই সভায় আমন্ত্রণও পেয়েছেন হুমায়ুন কবীর। জানা গিয়েছে, এই সভায় হাজির থাকবেন তিনি। কিন্তু জনসভার সকালেই তাঁর সঙ্গে দল সমস্ত সম্পর্ক ছিন্ন। বাবরি মসজিদ তৈরির কথা বলে বিতর্কে জড়িয়েছেন হুমায়ূন। দল থেকে সাসপেন্ড হওয়ার পরে মুখ্যমন্ত্রীর সভায় তিনি থাকেন কিনা এখন সেটাই  দেখার।সাসপেনশনের বিষয়টি জানার পর হুমায়ুন জানান, আগামী ২২ ডিসেম্বর নতুন দল তৈরির ঘোষণা করবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাড়ির বাইরে রাখা চাবি ব্যবহার করে জমি কেনার টাকা নিয়ে চম্পট চোরের

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিদ্রোহ, এবার গণ ইস্তফা দিনহাটার বিএলওদের

‘‌সৈকত পরিষ্কার আমাদের অঙ্গীকার’‌, গঙ্গাসাগর ঝাঁটা হাতে সাফাই করলেন ৬ মন্ত্রী

জোর ধাক্কা হুমায়ুনের, জানুয়ারিতে ব্রিগেডে সভার অনুমতি দিল না সেনা

SIR সংক্রান্ত নথি নিতে অমর্ত্যর বাড়িতে হাজির কমিশনের প্রতিনিধিরা

‘উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সঙ্গে জুড়বে ভলভো বাস’, নতুন বছরে নয়া পরিষেবা চালু মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ