আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নতুন কেনা টোটো ছিনতাইয়ে বাধা দিতেই কুপিয়ে খুন যুবককে

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: তাহেরপুর থানার বিননগর খাঁ পাড়া এলাকার বাসিন্দা রাকেশ মন্ডল পেশায় টোটো চালক। মঙ্গলবার তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল নদিয়ার তাহেরপুর থানা এলাকার এক খালের ধারে। ওই যুবকের বাড়ি তাহেরপুরেরই বিননগরে। এই খুনের তদন্তে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, রাকেশ মন্ডলের নতুন কেনা টোটোটি ছিনতাই করার জন্য-ই হয়তো তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত? এই খুনের পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস। যদিও এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।

স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে রাকেশ নতুন টোটো নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। বাড়ির লোকজনদের বলে গিয়েছিল, ধানের বীজ পৌঁছে দেওয়ার জন্য ভাড়া এসেছে। এমনকি তার জন্য ৩০০ টাকা পাবে সে। কিন্তু সোমবার রাতে আর বাড়ি ফেরেনি ওই টোটো চালক। মঙ্গলবার সকালে উদ্বিগ্ন রাকেশের বাড়ির লোক তাহেরপুর থানায় যায় নিখোঁজ ডায়রি করতে। কিন্তু তাঁরা জানতে পারেন শিমুলিয়া খালপাড় এলাকায় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। রাকেশের পরিবার পরে দেহটি শনাক্ত করেন তাঁর পরিবার। পুলিশের দাবি, রাকেশ মন্ডলের শরীরে একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে উধাও রাকেশ মন্ডলের নতুন টোটো এবং মোবাইল। ফলে পুলিশের অনুমান, টোটো ছিনতাইয়ে বাধা দিতে গিয়েই হয়তো খুন হতে হয়েছে ওই যুবককে। ঘটনার তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা, জেনে নিন বঙ্গে পুনর্নির্বাচনের দিন কোথায় হবে ঝড়-বৃষ্টি

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ