সদর দরজায় এটি ঝুলিয়ে রাখলে কেল্লাফতে, আর্থিক সমস্যা হবে দূর

Share:

নিজস্ব প্রতিনিধি : বাড়ির শুভ ও অশুভ ফল বাস্তুর ওপরে নির্ভর করে অনেকটাই। আর বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রবেশপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির প্রবেশপথ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ এই স্থান দিয়েই ইতিবাচক ও নেতিবাচক শক্তি প্রবেশ করে। তাই পরিবারের অগ্রগতি ও উন্নতি করতে চাইলে প্রবেশপথের দিকে বিশেষ নজর দিতে হবে। সামান্য জিনিস প্রবেশপথে রাখলে উন্নতি কেউ আটকাতে পারবে না। বাড়িতে আর্থিক সমস্যা হবে না। বাড়ির প্রবেশপথে ফিটকিরি ঝুলিয়ে রাখতে পারলে অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে।

বাড়িতে যদি ক্রমাগত মানসিক চাপ, আর্থিক সমস্যা, নেতিবাচকতা দেখা দেয়, তাহলে একটা সহজ পদ্ধতি রয়েছে, সেটি করতে পারলে খুব ভালো ফল পাওয়া যাবে। বাস্তুশাস্ত্র অনুসারে প্রবেশপথে যদি ফিটকিরি ঝুলিয়ে রাখা সম্ভব হয়, তাহলে এটা অত্যন্ত কার্যকরী। কম খরচের মধ্যে সহজ প্রতিকার হতে পারে এটি। বাস্তুশাস্ত্রে ফিটকিরিকে একটি শক্তিশালী শোধক হিসেবে বিবেচনা করা হয়। মনে করা হয়ে থাকে, চারপাশ থেকে নেতিবাচক শক্তিকে শোষণ করে নিয়ে পরিবেশকে পরিশুদ্ধ করে দেয়। মানসিক শান্তি আনার ক্ষেত্রেও এর প্রভাব রয়েছে। বাড়িতে ইতিবাচক শক্তি থাকলে দেবী লক্ষ্মী বসবাস করে।

একটি কাপড়ের টুকরোতে ফিটকিরির ছোটো টুকরো নিয়ে মুড়ে বাড়ির প্রবেশপথে ঝুলিয়ে দিতে হবে। মনে রাখতে হবে, ১৫-২০ দিন পর পর এটিকে বদল করতে হবে। কারণ এটি পরিবেশ থেকে নেতিবাচক শক্তি শোষণ করে। তাই এই পুরোনো ফিটকিরি প্রবাহমান জলে ফেলে দেওয়া উচিৎ। ফিটকিরি ভুল জায়গায় রাখলে কার্যকারিতা কমে যেতে পারে।   

চায়ের আড্ডায় গুজরাতি স্বাদ! রইল মশলাদার বাদাম পকোড়ার রেসিপি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

রাতের অন্ধকারে ২২ বছরের যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলপাথাড়ি কোপ, হাড়হিম ঘটনা দিল্লিতে

চেনা পদে বিরতি, এবার বাড়িতেই বানান স্পাইসি চিংড়ির আচার

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার

‘বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে আকুতি পাকিস্তানে ধর্মান্তরিত দুই নাবালিকা হিন্দু বোনের

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

শামিকে বিশেষ উপহার বৈভবের, আবেগে কাঁদলেন তারকা পেসার

কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ! গ্রেফতার দমদম পুরসভার পুরপ্রধান, ধৃত আরও ২

প্রিন্টারে ছাপতেন জাল নোট! পঞ্চম শ্রেণি পাস শের সিংয়ের কাণ্ডে তাজ্জব পুলিশ