বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: দলের দুর্দিনে ব্যাট হাতে জ্বলে উঠলেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। তাঁকে যোগ্য সঙ্গত করলেন ধ্রুব জুরেল-ও। দুই ব্যাটারের ১০২ রানের পার্টনারশিপ ও ডোনোভান ফেরেইরার বিধ্বংসী ইনিংসের দৌলতে শুক্রবার (১ মে) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ছয় উইকেট হারিয়ে ২২৫ রান তুলল রাজস্থান রয়্যালস।

সোয়াই মানসিংহ স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। তবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজস্থান। মিচেল স্টার্কের তৃতীয় বলেই সাজঘরে ফেরেন যশস্বী জয়সোয়াল (৬)। যার দিকে রাজস্থানের দর্শকরা হা-পিত্যেশ করে তাকিয়েছিলেন সেই বিস্ময় বালক বৈভব সূর্যবংশী (৪) পরের ওভারে কাইল জেমিসনের বলে ক্লিন বোল্ড হয়ে যান। ১২ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে রাজস্থান। শেষ পর্যন্ত তৃতীয় উইকেটে জুটি বেঁধে ধ্রুব জুরেল ও অধিনায়ক রিয়ান পরাগ ওই ধাক্কা অনেকটা সামাল দেন। দুজনে পাল্টা মারের পথে হাঁটেন। পাওয়ার প্লে শেষে রাজস্থানের রান দাঁড়ায় ২ উইকেটে ৫৬। মারমুখী মেজাজে খেলে ৩২ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন রাজস্থান অধিনায়ক। ১০.৫ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় রাজস্থান।

একসময়ে ধ্রব জুরেল ও রিয়ান পরাগকে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল। চাপে পড়ে যায় দিল্লি।  তবে ১২তম ওভারে বল করতে এসে ধ্রুবকে (৩০ বলে ৪২) ফিরিয়ে দিয়ে ১০২ রানের পার্টনারশিপ ভাঙেন দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। এর পর রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিয়ে যান রিয়ান। ১৭তম ওভারে বল করতে এসে রাজস্থানকে জোড়া ধাক্কা দেন স্টার্ক। দ্বিতীয় বলে ফেরান জাদেজাকে (১৪ বলে ২০)। ভেঙে যায় ৫৩ রানের জুটি। একা কুম্ভ হয়ে রাজস্থানকে শক্ত ভিতের উপরে দাঁড় করানো রিয়ান পরাগকে (৫০ বলে ৯০) সাজঘরে ফেরান চতুর্থ বলে। দুরন্ত খেলেও শতরানের দোরগোড়া থেকে ফিরতে হয় রাজস্থান অধিনায়ককে। এর পর ডোনোভান ফেরেইরা ও শুভম দুবে জুটি বেঁধে আগ্রাসী মেজাজে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ ওভারের প্রথম বলেই শুভম দুবেকে (৬) ফিরিয়ে জুটি ভাঙেন টি নটরাজন। তবে ডোনোভান ফেরেইরার বিধ্বংসী ইনিংসের (১৪ বলে অপরাজিত ৪৭) দৌলতে শেষ পর্যন্ত ২২৫ রানে পৌঁছায় রাজস্থান। দিল্লির হয়ে মিচেল স্টার্ক চার ওভারে ৪০ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন।

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

যমুনা এক্সপ্রেসওয়েতে এসি স্লিপার বাসে ভয়াবহ আগুন, দগ্ধ মৃত প্রায় ৯

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

জামুই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ২৩ বছর পর খুনের মামলায় গ্রেফতার অভিযুক্তের বাবা

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

PSA রিপোর্ট নর্মাল হলেও হতে পারে প্রোস্টেট ক্যানসার, বড় সতর্কবার্তা চিকিৎসকের

পুজোর আগে কেমিক্যাল ছাড়া সাদা চুল কালো করতে চান? এই পাতাতেই হবে জাদু

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা