মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা! বেপরোয়া মালবাহী ট্রাকের ধাক্কায় এক মহিলার মৃত্যু। দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে তাঁর। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী।

Share:

নিজস্ব প্রতিনিধি: গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা! বেপরোয়া মালবাহী ট্রাকের ধাক্কায় এক মহিলার মৃত্যু। দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে তাঁর। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। ঘটনাটি ঘটেছে, গতকাল মাঝ রাতে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায়। যেখানে একটি বাইককে পেছন থেকে ধাক্কা মারে একটি বেপরোয়া মালবাহী ট্রাক। জানা গিয়েছে, ঘটনার সময় দম্পতি মহেশতলা নয়াবস্তি সম্প্রীতি উড়ালপুলের মুখে বজ বজ ট্রাঙ্ক রোড হয়ে বাড়ি ফিরছিলেন।

গাড়িটি তাঁর স্বামী চালাচ্ছিল এবং স্ত্রী পেছনে বসেছিলেন আরোহী র আসনে। তখনই একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে পড়ে যান মহিলা। তার মাথার উপর দিয়ে চলে যায় ট্রাকের চাকা। আর বাইকটি বেশ কিছুটা পিছিয়ে দূরে ঘোষরে যায়। দুর্ঘটনাটি দেখতে পেয়েই আশেপাশের স্থানীয়রা ছুটে আসেন। ততক্ষনে মহিলা মারা গিয়েছেন। তাঁর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে তাঁর স্বামী রক্তাক্ত অবস্থায় রাস্তার কোণে পড়ে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে জিনজিরা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পৌঁছয়। এবং তড়িঘড়ি মহিলার দেহ ও তার আহত স্বামীর দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অন্যদিকে বর্তমানে স্বামীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে রাতেই ঘটনার পর ঘাতক গাড়ি ও চালককে আটক করা হয়েছে। যদিও তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশে ধরে ফেলে। সে মূহুর্তে পুলিশের সঙ্গে স্থানীয়দের ব্যাপক উত্তেজনা শুরু হয়। স্থানীয়রা অবরোধ করে বজবজ ট্রাঙ্ক রোড। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে। স্থানীয়রা বেশ কিছুক্ষণ অবরোধ করার পর ঘটনা স্থলে আরও মহেশতলা থানার পুলিশ পৌঁছয়, এরপর পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এরপর অবরোধ উঠে যায়। পুলিশ সূত্রের খবর মৃত মহিলার নাম গৌরী রায় বয়স ৩২, আর তাঁর স্বামী জয়শঙ্কর রায়। জানা গিয়েছে, তাঁরা ঘটনার সময় মহেশতলা থেকে বেহালার পর্ণশ্রী এলাকায় নিজেদের বাড়িতে ফিরছিলেন, তখনই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত মহিলার ৫ বছরের ছোট্ট কন্যা রয়েছে। মায়ের মৃত্যুর খবর শুনে হাউহাউ করে কান্নায় ভেঙে পড়েছে সে।

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব