মর্মান্তিক মৃত্যু, জমি বিবাদ ঘিরে পুলিশের মারে মৃত্যু বৃদ্ধের, অবরোধ বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি, গোপালনগর :  জমি বিবাদকে কেন্দ্র করে শুরু অশান্তি। তার জেরে পুলিশের মারে মৃত্যু হল এক বৃদ্ধের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোপালনগর থানার শিয়ালডাঙা এলাকায়। দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিক্ষোভের জেরে কয়েক ঘন্টা বনগাঁ চাকদা সড়ক অবরুদ্ধ হয়ে যায়। মৃত বৃদ্ধের নাম রবিউল হোসেন (৭০)। মৃতের বাড়ি গোপালনগর থানার অন্তর্গত শিয়ালডাঙায়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার শিয়ালডাঙা এলাকার একটি কবরস্থানের ময়লা পরিষ্কার করতে গিয়েছিলেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে সেই জায়গা আবর্জনায় ভরা ছিল। অভিযোগ, সেসময় পুলিশ তাঁদের বাধা দেয়৷ এরপরেই শুরু হয় বচসা, তর্কাতর্কি৷ পুলিশ তাঁদের সরিয়ে দিতে লাঠি চালায়৷ সেসময় রবিউল হোসেন ওই এলাকায় এলে তাঁকেও মারধর করে পুলিশ৷ এই ঘটনার পর তিনি অসুস্থ হয়ে পড়েন৷ স্থানীয়রা তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করলে শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়৷ এরপরেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনে স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে৷ কয়েক ঘন্টা বিক্ষোভ চলার পর বিশাল পুলিশবাহিনীকে এসে পরিস্থিতি সামাল দিয়ে অবরোধকারীদের আশ্বস্থ  করে অবরোধ তুলে দেয়।

পুলিশ সূত্রে খবর, কবরস্থানে জমি নিয়ে বিবাদ রয়েছে। সেইসঙ্গে চলছে মামলা৷ সেই কারণে ওদের ঢুকতে বাধা দেওয়া হয়েছিল৷ কোনও লাঠি চালানোর ঘটনা ঘটেনি৷ বৃদ্ধ অসুস্থ বোধ করায় চিকিৎসার জন্য তাঁকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে৷ কোনও লাঠিচার্জ করা হয়নি বলেও জানানো হয়েছে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা