চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

Share:

নিজস্ব প্রতিনিধি: জীবন ও জীবিকা দুইয়ের টানেই প্রতিদিন সমুদ্রের বুকে পাড়ি দেন মৎস্যজীবীরা। উত্তাল ঢেউ, ঝড়-জল আর অনিশ্চিত আবহাওয়ার সঙ্গে লড়াই করেই তাঁদের সংসার চলে। কিন্তু কখনও কখনও সেই সমুদ্রই মুহূর্তের মধ্যে হয়ে ওঠে মৃত্যুফাঁদ। এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হলেন সমুদ্রে মাছ ধরতে যাওয়া দক্ষিণ ২৪ পরগনার ১৩ জন মৎস্যজীবী। সুন্দরবনের বাঘের চর সংলগ্ন এলাকায় আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার। চরে ধাক্কা লেগে ফুটো হয়ে যায় ট্রলার। মুহূর্তের মধ্যে জলে ডুবতে শুরু করে সেটি। ট্রলারে থাকা মৎস্যজীবীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে কপাল জোরে তাঁরা সকলে বেঁচে ফিরেছেন।   

চোখের সামনে যখন একমাত্র আশ্রয় ট্রলারটি জলের তলায় চলে যাচ্ছে, তখন প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন মৎস্যজীবীরা। সমুদ্রের জলরাশির মধ্যে শুরু হয় বাঁচার লড়াই। জানা গিয়েছে, পাথরপ্রতিমার ব্রজবল্লভপুরের ‘এফবি শুভদ্বীপ’ নামে একটি মাছ ধরার ট্রলার গভীর সমুদ্র থেকে উপকূলে ফেরার পথে বাঘের চরে দুর্ঘটনার সম্মুখীন হয়। বিপদ বুঝতে পেরেই ডুবন্ত ট্রলার থেকে পাথরপ্রতিমা বিডিওর কন্ট্রোলরুমে পাঠানো হয় SOS বার্তা। শেষ মুহূর্তে সাহায্যের আবেদন জানিয়ে সেই বার্তাই হয়ে ওঠে তাঁদের বাঁচার অন্যতম আশার আলো। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের জানানো হয়। খবর পেয়েই শুরু হয় দ্রুত উদ্ধার তৎপরতা। সময় নষ্ট না করে ঘটনাস্থলের দিকে রওনা দেন রামগঙ্গা রেঞ্জের বনদফতরের বিভিন্ন বিট অফিসার ও বনকর্মীরা। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশও।

আরও পড়ুন: বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

শেষ পর্যন্ত প্রশাসনের দ্রুত তৎপরতা ও উদ্ধার অভিযানের ফলে প্রাণে বাঁচেন মৎস্যজীবীরা।  তাঁদের সকলকে বনদপ্তরের নৌকায় তুলে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। ওয়েস্টবেঙ্গল ইউনাইটেড ফিশারমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক বিজন মাইতি জানিয়েছেন, সীতারামপুর-গোবর্ধনপুর থেকে প্রায় দু’ঘণ্টা সমুদ্রের গভীরে বাঘের চর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫