বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

Share:

নিজস্ব প্রতিনিধি: আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও ফের বদলাতে চলেছে বাংলার আবহাওয়া। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। যার প্রভাবে ১৩ অগস্ট নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আর সেই নিম্নচাপের জেরে বুধবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়তে পারে বৃষ্টির দাপট। আজ সোমবার (১০ অগস্ট) সপ্তাহের প্রথম দিনে সকালের দিকে বৃষ্টির দেখা না মিললেও বিকেলে কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১১ অগস্ট নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটিই পরবর্তীতে শক্তি বাড়িয়ে ১৩ অগস্টের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে সপ্তাহের মাঝামাঝি থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

আজ কেমন থাকবে কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া?

সোমবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। তবে একটানা বৃষ্টির সম্ভাবনা কম, বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অস্বস্তিকর গরম বজায় থাকবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এবং পুরুলিয়ায় দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

আজ সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবার-মঙ্গলবার তুলনামূলক স্বস্তি মিললেও সপ্তাহের মাঝামাঝি ফের সক্রিয় হতে পারে বর্ষা। 

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো