টানা আন্দোলনে দিশম আদিবাসী গাঁওতা, ধর্না মঞ্চে পৌঁছে সমাধানের আশ্বাস মন্ত্রী ক্ষুদিরামের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ পশ্চিমবঙ্গে এখন নতুন সরকার তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী পদে বসেই জেলা সফর শুরু করেছেন শুভেন্দু অধিকারী। আর তার মধ্যেই আদিবাসীদের একটি সংগঠন টানা আন্দোলন করে যাচ্ছে। একাধিক দাবিতে টানা ৫৫ দিন ধর্না চালিয়ে যাচ্ছেন ওই সংগঠনের নেতারা। শিক্ষা, জমির অধিকার, পুনর্বাসন এবং কর্মসংস্থানের মতো নানা দাবিতে টানা আন্দোলন করছে দিশম আদিবাসী গাঁওতা। এবার সেখানে পৌঁছে গেলেন বিজেপি সরকারের মন্ত্রী ক্ষুদিরাম টুডু।

এদিকে সেখানে পৌঁছে গিয়ে ওই আদিবাসী নেতাদের পাশে দাঁড়ান মন্ত্রী। দুর্গাপুরের সিটি সেন্টারের ভগত সিং ক্রীড়াঙ্গনের পাশে ৫৫ দিন ধরে চলছে আদিবাসী সংগঠনের ধর্না। আজ, শনিবার সকাল থেকেই চলছিল আদিবাসী সংগঠনের ধর্না। তখনই ওই মঞ্চে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বললেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি নয়া মন্ত্রী। এই সংগঠনের দাবি নিজে কানে শুনেছেন। আর আশ্বাস দিয়েছেন সমাধানের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও এই বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে আদিবাসী সংগঠনের নেতাদের অভিযোগ, আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে শিক্ষা, জমির অধিকার, পুনর্বাসন ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি সরকারকে দেখতে হবে। বিধানসভা নির্বাচনের আগে তাঁরা ছয় দফা দাবিকে সামনে রেখে টানা ধর্না শুরু করেছেন। তাঁদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে—কাঁকসার আদিবাসী এলাকায় একটি ইংরেজি মাধ্যম স্কুল চালু করতে হবে, আদিবাসীদের জমির পাট্টা প্রদান, খনি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন, আইকিউ সিটিতে জমি হারানো পরিবারগুলির কর্মসংস্থানের সুযোগ এবং এসআইআর তালিকা থেকে বাদ পড়া নামগুলি পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে। আদিবাসীদের সার্বিক উন্নয়নের দাবিও তোলা হয়েছে।

এছাড়া আজ, শনিবার ধর্না মঞ্চে গিয়ে আদিবাসী নেতাদের সঙ্গে কথা বলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি বলেন, ‘‌আগের সরকার প্রতিশ্রুতি দিয়েছিল আদিবাসীদের পাট্টা দেওয়ার। কিন্তু কোনও পাট্টা দেয়নি। তাই সমস্যার মুখে পড়েছে আদিবাসী সমাজ। বিজেপি সরকার সদ্য গঠন করেছে। আমি একজন পূর্ণমন্ত্রী হিসেবে সমস্যার কথা শুনে ছুটে এসেছি। আমি এলাকার দু’জন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষ্মণ ঘড়ুইয়ের সঙ্গে আলোচনা করব। সেখানে প্রশাসনিক অফিসাররাও থাকবেন। কাঁকসায় পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলেও নানান সমস্যা আছে। সেই সমস্যাও সমাধানের চেষ্টা করব।’‌

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং