কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়ায় কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির দাবিকে ঘিরে ফের সরব আদিবাসী সংগঠনগুলি। আগামী ২০ সেপ্টেম্বর পুরুলিয়া ১ নম্বর ব্লকের কড়াডির মাঠে ‘করম পরবতিয়া মহাজড়ুআহি’ কর্মসূচির আয়োজন করেছে আদিবাসী কুড়মি সমাজ। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যোগ দেওয়ার কথা রয়েছে। ওই কর্মসূচির আগেই কুড়মিদের এসটি তালিকাভুক্তির দাবির বিরোধিতায় পুরুলিয়া জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন দিয়েছে সাঁওতালি সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। 

সংগঠনের জেলা নেতৃত্বের তরফে রতন লাল হাঁসদা সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, কুড়মিরা সাঁওতাল-সহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি ও রীতিনীতি অনুসরণ করে নিজেদের আদিবাসী পরিচয়ের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করে বলেছেন, ‘মাহাতো কুড়মিদের এখন আদিবাসী হওয়ার হিড়িক পড়েছে। আমাদের বিভিন্ন সংস্কৃতি নকল করে হাইজ্যাক করে নিজেদের মতো চালাচ্ছে। ১৮৯৪ সালে মাহাতো সম্প্রদায় কুড়ুম ক্ষত্রিয় মহাসভা তৈরি করেছিল। পঞ্চাশ ষাটের দশকে তারা প্রচার করেছিল  মদ মুরগি শুয়োর ছাড়ো/ বামুন দিয়ে বিয়ে করো’, এখন তারা হলুদ পাগড়ি পরে চারিদিকে হলুদময় করে সাঁওতালদের রীতিনীতি নকল করে আদিবাসী তালিকায় অন্তর্ভুক্ত হতে চাইছে।’

তিনি আরও বলেছেন, ‘আগামী ২০ সেপ্টেম্বর যে মহাসভায় মুখ্যমন্ত্রী আসছেন সেদিকে আদিবাসী সমাজ নজর রাখছে। যদি কুড়মিদের এসটি করার পদক্ষেপ নেওয়া হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে ভারত জাকাত মাঝি পরগনা মহল।’ 

আরও পড়ুন: লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

অন্যদিকে, আদিবাসী কুড়মি সমাজ দীর্ঘদিন ধরেই নিজেদের এসটি তালিকাভুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। অতীতে এই দাবিকে কেন্দ্র করে রেল ও সড়ক অবরোধের মতো কর্মসূচিও নিয়েছে সংগঠনটি। চলতি বছর অবশ্য ২০ সেপ্টেম্বরের রেল-সড়ক অবরোধের বদলে ‘করম পরবতিয়া মহাজড়ুআহি’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংগঠনের দাবি, অনুষ্ঠানে বিপুল সংখ্যক করম নাচের দল অংশ নেবে। একই দিনে কুড়মি সমাজের মহাসভা এবং আদিবাসী সংগঠনের প্রতিবাদ, দুইয়ের জেরে পুরুলিয়ায় ফের রাজনৈতিক উত্তাপ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি