লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। বিশেষ এই দিনেই পালিত হবে অন্নপূর্ণা দিবস। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) যৌথ সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই বৈঠক থেকেই বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন ১৭ সেপ্টেম্বর  প্রধানমন্ত্রীর জন্মদিনেই যোগ্য’ মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা ঢুকবে। এর পরেই বড় তথ্য দিয়ে  মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবার প্রায় ১ কোটি ৫৬ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। 

প্রধানমন্ত্রীর জন্মদিনের দিনেই রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস পালিত হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জুলাই মাসে ১ কোটি ১৯ লক্ষ মহিলা পেয়েছেন টাকা। অগস্টে সেই সংখ্যা বেড়ে হয়েছিল প্রায় ১ কোটি ৪৬ লক্ষ। সেপ্টেম্বরে  ১০ লক্ষ বেড়েছে উপভোক্তার সংখ্যা। আজ বুধবার থেকে শুরু হয়েছে টাকা দেওয়ার পক্রিয়া।     

আরও পড়ুন: পুজোয় উত্তরবঙ্গ ঘুরতে বিশেষ বাস! কখন কোথা থেকে ছাড়বে? সময়সূচি জানাল NBSTC

শুধু তাই নয় এবারে প্রধানমন্ত্রী মোদির জন্মদিন বাংলার মানুষের কাছে বিশেষ কারণ বিজেপি এই প্রথম বাংলায় ক্ষমতায় এসেছে। সেই উপলক্ষ্যে একাধিক কর্মসূচির কথা ঘোষণাও করা হয়েছে। এক মাস ধরে পালিত হবে নানা কর্মসূচি। বৃক্ষরোপণ, রক্তদানের মতো একাধিক সমাজসেবা মূলক কাজ করা হবে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুরু হচ্ছে সেবা সংকল্প অভিযান। সেই অভিযানের সূচনা করতে আজ কলকাতায় এসেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 

 

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?