তৃণমূলের টিকিট পেলেন না তিনবারের মন্ত্রী সৌমেন মহাপাত্র

যার মধ্যে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং চারবারের বিধায়ক সৌমেন মহাপাত্র। তাঁর নামও তালিকায় নেই। সুতরাং তাঁকে টিকিট দিল না তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে মঙ্গলবার (১৭ মার্চ) প্রার্থী তালিকা ঘোষণা করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আজ বিকেলে কালীঘাট থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে নিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯৪ আসনের মধ্যে ২৯১ আসনের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। তাতেই রয়েছে বিশাল চমক। কারণ তালিকায় ৭৪ জন বিধায়ককে ছাঁটাই করা হয়েছে। যার মধ্যে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং চারবারের বিধায়ক সৌমেন মহাপাত্র। তাঁর নামও তালিকায় নেই। সুতরাং তাঁকে টিকিট দিল না তৃণমূল। তমলুকে তাঁর জায়গায় প্রার্থী করা হয়েছে দীপেন্দ্র নারায়ণ রায়কে। যদিও তাঁকে প্রার্থী করা হবে কিনা এই নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা ছিল। কারণ দিন কয়েক আগেই তাঁর নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছিল। আর বিধানসভা নির্বাচনের আগে তমলুকের বিদায়ী বিধায়কের হঠাৎ নিরাপত্তারক্ষী প্রত্যাহারের ঘটনায় রাজনীতি মহলে নানা গুঞ্জন শুরু হয়েছিল। যদিও এই বিষয়ে কোনও স্পষ্ট কারণ ব্যাখ্যা করেনি শাসকদল।

তবে সৌমেন মহাপাত্র বরাবরই নিজেকে দলের অনুগত সৈনিক বলে উল্লেখ করেছেন। তিনি থাকেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় (Panskura)। তাঁর নিরাপত্তায় ছিলেন ছ’জন পুলিশকর্মী। তাঁর বাড়ির নিরাপত্তায় থাকা সেই ৬ পুলিশকর্মীকেই প্রত্যাহার করে নেওয়া হয়। যদিও তাঁর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তিনজন পুলিশকর্মী। কিন্তু ভোটের মুখে কেন তাঁর নিরাপত্তা কমানো হল তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছিল। তাঁকে চলতি বছরের নির্বাচনে নেওয়ার হবে কিনা তা নিয়েও জল্পনা চলছিল। অবশেষে আজ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই সবকিছু পরিষ্কার হয়ে গেল। তাঁকে আর বিধায়কের দায়িত্বে রাখল না তৃণমূল। তাই তমলুক থেকে তাঁকে আর প্রার্থী করা হলনা। অথচ রাজ্যের তিনবারের মন্ত্রী ছিলেন সৌমেন মহাপাত্র এবং চার বার তৃণমূলের বিধায়ক ছিলেন তিনি। কিন্তু এবার তাঁর মেয়াদ ফুরলো।

তৃণমূল তাঁকে প্রার্থী না করে স্পষ্ট করল যে, তাঁকে আর দলের দরকার নেই। উল্লেখ্য, একাধিক বার তাঁর বিধানসভা ক্ষেত্র পরিবর্তন হয়েছে। গত নির্বাচনে তমলুক থেকে জেতার আগে সৌমেন মহাপাত্র ছিলেন পশ্চিম মেদিনীপুরের পিংলার বিধায়ক। পাশাপাশি রাজ্যের জল সম্পদ দফতর ছাড়াও একাধিক দফতর সামলেছেন তিনি। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই তিনি দলের সঙ্গে ছিলেন। কিন্তু সূত্রের খবর, প্রায় এক বছর ধরে দলের থেকে তাঁর দূরত্ব সৃষ্টি হয়েছে। সৌমেন মহাপাত্রকে মন্ত্রীত্ব, জেলা সভাপতি-সহ একাধিকপদ থেকে দল সরিয়ে দিয়েছে। যদিও এখন শারীরিক অসুস্থতার কারণে তিনি প্রায় গৃহবন্দি। তবুও জল্পনা মাঝে মধ্যেই তাঁর বেফাঁস মন্তব্য দলকে অস্বস্তিতে ফেলেছিল, সেই কারণেই হয়তো দলের থেকে দূরত্ব সৃষ্টি হয়েছে তাঁর। তাই নিরাপত্তারক্ষী প্রত্যাহারের সঙ্গে সঙ্গে তাঁকে প্রার্থীও করা হলনা।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের